বিশ্বকাপ ফুটবলে আত্মহত্যা করেছে জার্মানি। বিশ্বচ্যাম্পিয়ন এই দলটি যেভাবে দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছে তাকে আত্মহত্যা ছাড়া আর কিই বা বলা যায়! বিশ্বকাপের আসরে গ্রুপ পর্যায় থেকে দেশটি বাতিল হয় নি কতদিন তা হিসেবে করতে গেলে পরিসংখ্যানের বই নিয়ে বসতে হবে। তবে যতদূর জানা যায়, তাতে ১৯৩৮ সালে প্রথম এমন ঘটনা ঘটেছিল। তারপর চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে প্রথম রাউন্ডে এভাবে বিশ্বকাপের আসর ছেড়ে বের হতে হয় নি। রেফারি শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে যেন জার্মানির দুর্গ তাসের ঘরের মতো ধসে পড়ে। কেউ মাথা তুলে তাকাতে পারছেন না।