এতদিন ধরে স্টিমিটের সাথে আছি কিন্তু আজ পর্যন্ত একটা বিষয় সম্পূর্ণভাবে ক্লিয়ার হতে পারছি না..! পোস্টে থাকা $ কি Steem এর দাম কমলে/বাড়লে বেড়ে যায়? নাকি sbd এর দাম বাড়লে/কমলে পোস্টে $ এর পরিবর্তন হয়?
পাঁচদিন আগে যখন আমি Photograpy : Everyone is attracted to fresh things এ পোস্টি করি তখন Sbd এর দাম ছিলো 1 Sbd = $0.98+ Steem ছিলো 1 Steem = $0.88+ সে সময়ে আমি আমার উপরে দেওয়া পোস্টে বিডভোট ইউজ করি, যার $ ছিলো $45.1+ অথচ এখন দেখেন $40.1 চার পাঁচ ডলারের একটা বিশাল লস।
অথচ কাহিনী তেমন কিছুই না, প্রথমে sbd আগের দাম থেকে অল্প কিছু বাড়লো তার সাথে steem ও একটু বেড়েছিলো প্রায় 1 steem = $0.98 যা আমাদের জন্য কাবাবের মত ছিলো, যাই হউক আসল কাহিনীটা ঘটেছে তার বার ঘণ্টা পর থেকে!!
অল্প অল্প করতে করতে এই যে কমতে লাগলো সে থেকে আজ পর্যন্ত চার দিনে প্রায় চার/পাঁচ ডলার একটি পোস্ট থেকেই মাইনাস হয়ে গেছে, যা সরকারে দেওয়া মোটা চাউল আর আলু ভাজি খাওয়া থেকেও খারাপ!! কিছুই বুঝলাম না আসলে কাহিনীটা কি হয়েছে, নিচে খেয়াল করুন বর্তমান steem/sbd এর প্রাইস লিস্ট- Screenshot : Nx4 mini (walton)
Time : 2018-10-11 12:37:21
তার মানে স্টিমের দাম কমেছে এ কয়দিনে প্রায় ৯% আর sbd এর দাম বেড়েছে অল্পকিছু যেখানে আগে ছিলো $0.98 আর এখন $1.04 যা আগের থেকে বেশি!! এখন আমার কথা হচ্ছে যখন প্রাইস মাঝামাঝি অবস্থায় ছিলো তখন ভোট নিলাম তারপর প্রাইস কমে গেলো সাথে পোস্টের $ ও কমে গেছে অথচ এখন Sbd এর দাম বেড়েছে কিন্তু পোস্টে থাকা $ এর কোন পরিবর্তন হইলো না!!
তার মানে স্টিমের উপর নির্ভর করে পোস্টের $ এর দাম কমে? যদি তাই হয় তাহলে ক্যামনে কি হইলো বুঝলাম না একটা সময় যখন প্রাইস $০.৯৮ ছিলো তখন $৪৫ ছিলো অথচ মাত্র $০.০১২ সেন্ট কমার কারণে আমার পোস্ট থেকে উধাও হয়ে গেছে প্রায় ৫ ডলার!!
রেট ও বাড়ে না হিসেবও মিলে না ভাই হিসেব মিলে না😑
Thanks❤