শিশুদের কৌতুহলের শেষ নেই। জানা এবং বুঝার আগ্রহ শিশুদের সহজাত বৈশিষ্ট্য।
আমি নবাগত একজন স্টিম শিশু। তাইতো আমারও স্টিম সম্পর্কে জানার কৌতুহল অনেক। কি, কিভাবে, কেন ইত্যাদি নানা প্রশ্ন ঘুরপাক খায় শিশু মনে!
আর তাইতো সময়-অসময় শ্রদ্ধেয় স্টিম-দক্ষ ভাইদেরকে বিরক্ত করি। অনেক সময় কৌতুহলবশত: স্টিমের নানা অপশনে ঢুকে পড়ি। কিন্তু শিশু তো শিশুই- দক্ষ চালক নয়; পড়ে আছাড় খেয়ে!
স্টিম একাউন্ট Wallet-এ দেখা যায় Balance নানা ভাগে বিভক্ত হয়ে জমা হয়। তাই নানা প্রশ্ন-
১. Steem, Steem power(SP), Steem dollar(SBD), Savings, Estimated Account Value কি এবং
এগুলোর পরস্পর মান কি সমান?
২. এগুলোর Withdraw Method কি, Withdraw Period কত এবং Withdraw fee আছে কি না?
৩. অনেক ভাইদের Wallet –এ দেখা যায় Reputation সর্বনিম্ন হলেও SP অনেক বেশী, আবার
Steem অনেক কম; তার কারণ কি?
৪. Steembottracker.com-এ দেখা যায় Steem এবং SBD মূল্যমান ক্ষণে ক্ষণে উঠানামা করে
এবং দুটোর মূল্যমানেও অনেক পার্থক্য দেখা যায় কেন?
৫. আমার অর্জিত Rewards (50% SP+50% SBD) দু’ভাগে জমা হয়, অথচ মূল্যমান ভিন্ন, কেন?
৬. আমার পোস্টের Rewards সপ্তাহান্তে জমা হওয়ার কথা উল্লেখ আছে। কিন্তু ১ম দিন থেকে
শেষদিন পর্যন্ত Rewards এর পরিমান হ্রাস-বৃদ্ধি হতে দেখা যায়। তাহলে ১ম দিনের নাকি
শেষ দিনের show করা Rewards একাউন্টে জমা হবে?
স্টিম-দক্ষ নাম জানা, না জানা শ্রদ্ধেয় ভাই/বন্ধুরা আমার মত স্টিম শিশুদের জানার কৌতুহল নিভৃত করবেন- এ প্রত্যাশায় আজকের মত বিদায় নিচ্ছি। সকলে ভাল থাকুন।
(পোষ্টটি ভাল লাগলে দয়া করে ভোট, লাইক, শেয়ার, কমেন্ট করুন)
-------------০০০-----------