5290 Sadaqah bin Fazil (rah) is related to Umm Kayes Binat mihsan (ra). He said, I heard the Prophet (rasul sa:) saying that you will use this sandal wood in India. Because he has seven types of treatment (healing). It can also be used to remove pneumonia by dragging its nose for the pain of the governor. The narrator says that I came to the Prophet (rasul sa:) with one of my children, and he did not want to eat food. At this time he made urine in his clothes. He called for water. Then he poured water into the cloth.
৫২৯০ সাদাকা ইবনু ফাযল (রহঃ) উম্মে কায়স বিনত মিহসান (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি তোমরা ভারতীয় এই চন্দন কাঠ ব্যবহার করবে। কেননা তার মধ্যে সাত ধরনের চিকিৎসা (নিরাময়) রয়েছে। শাসনালীর ব্যথার জন্য এর (ধোয়া) নাক দিয়ে টেনে নেয়া যায় নিউমোনিয়া দূর করার জন্যও তা সেবন করা যায়। বর্ণনাকারী বলেনঃ আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম - এর কাছে আমার এক শিশু পূত্রকে নিয়ে এলাম, সে খাবার খেতে চাইত না। এ সময় সে তাঁর কাপড়ে পেশাব করে দিল। তিনি পানি আনার জন্য ডেকে পাঠালেন। এরপর তিনি কাপড়ে পানি ঢেলে দিলেন।