বাংলাদেশ আর শেখ মুজিব –নাম দুটো সমার্থক কিনা জানিনা ,কিন্তু দুটো যে আলাদা নয় তা বোঝার জন্য রাজনীতি করার প্রয়োজন নেই । মাওসেতুং চীন প্রতিষ্ঠা করেছিলেন লক্ষ লক্ষ মানুষ মেরে কিন্তু শেখ মুজিব তা করেননি । আর তাই শেখ মুজিব বাংলাদেশের নন , বিশ্বজনীন নেতা ।
না, আমি দেখিনি এই মহানকে। বেশি কিছু জানিওনা । এখনকার ইতিহাস বইগুলি বেশ বিকৃত । এখানে সরকার বদলের সাথে সাথে ইতিহাসও বদলায় (নইলে “দেয়াল”নিষদ্ধ হতোনা ) আর আদর্শ বদলায় হতে একজোট !
source
যত মহান নেতাই হোন , মানুষতো ! তাই কিছু ভুল সবারই থেকে যায় । নইলে গান্ধী –মুজিব –ভুট্টোদের ঠিক আত্মায়ীর হাতে মরতে হতোনা ।
ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে কিউবা যখন আমেরিকার বিরুদ্ধে হুঙ্কার ছোড়ছিলো তখন কিউবার হাতেও বেশি কিছু ছিলোনা । অন্তত যুক্তরাষ্ট্রের তোলনায় তো নয়ই ! এক ফিদেল কাস্ত্রোই কিউবাকে আমেরিকার ধরাছোঁয়ার বাইরে রেখেছিলেন একনাগাড়ে ৫৫টি বছর ।
ইকোয়েডোরের নাম শুনেছেন ? তাহলে নিশ্চই জানেন এই দেশটা জুলিয়ান এসাঞ্জকে খোদ ব্রিটেনে তাদেরই নাকের ডগায় কিভাবে বছরের পর বছর ঝুলিয়ে রেখেছে । ব্রিটেন –আমেরিকা-সুইজারল্যান্ড সবাই মিলেও এসাঞ্জের টিকিটি ছোঁতে পারেনি ।
ভারত –পাকিস্তান-মিয়ানমার মিলে ছোঁতে পারবেনা বাংলাদেশকেও , কারন মুজিব- জিয়ারা হয়তো শহীদ হোন কিন্তু তৈরি করে দিয়ে যান লক্ষ লক্ষ জিয়া মুজিব ।