জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে গাছ পালাতেও। পৌষ ও মাঘের শীত শেষে হালকা গরমের সঙ্গে গাছে গাছে আমের মুকুল দেখা দেয়ার কথা থাকলেও জয়পুরহাটে আমের গাছ গুলোতে আগাম মুকুল ধরেছে। আমের জন্য এ জেলার সুখ্যাতি না থাকলেও স্থানীয় জাতের ’নাক ফজলী’ আম বেশ জনপ্রিয়। এ ছাড়াও আম্রপালি, গোপালভোগ জাতের আমও জনপ্রিয় হয়ে উঠেছে ইতোমধ্যে।