কেক খেতে কার না ভাল লাগে! জন্মদিনের অনুষ্ঠান, বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান, হলুদের অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানে কেক একটি জনপ্রিয় খাবার। কি দরকার বাইরে থেকে কেক কিনে খাওয়ার যদি সেটা ঘরে বসে তৈরি করা যায়। আসুন জেনে নিই বাসাই বসে কিভাবে ক্রিম কেক তৈরি করা যায়।
ক্রিমি ভ্যানিলা কেক
উপকরনঃ
কেকের জন্য
- ১কাপ চিনি
- ১কাপ ময়দা
- ১কাপ তেল
- ২ টা ডিম
- ২ চা চামচ বেকিং পাউডার
- ২ ফোঁটা ভ্যানিলা এসেন্স
- সামান্য লবণ
ক্রিমের জন্য
- ১ কাপ ফ্রেশ ক্রিম
- ১/২ আইসিং সুগার
- ২ ফোঁটা ভ্যানিলা এসেন্স
- ৪ চা চামচ তরল ঠান্ডা দুধ
প্রণালীঃ
কেক তৈরি
প্রথমে একটা বাটিতে ডিম, চিনি এক সাথে ভাল করে ফিটে নিতে হবে, চিনিটা যখন গলে যাবে তখন তেল, সামান্য লবণ, ভ্যানিলা এসেন্স দিয়ে আবার ভাল করে ফেটে নিতে হবে। এরপর বেকিং পাউডার ও ময়দা দিয়ে ভালভাবে মিশিয়ে নিতে হবে। এরপর যে পাত্রে কেক বসাতে হবে সেই পাত্রের চারপাশে তেল লাগিয়ে নিতে হবে। এরপর তেল লাগানো পাত্রে কেক এর মিশ্রিণটা ঢেলে দিতে হবে। একটা ফ্রাই প্যান নিয়ে, প্যানের উপর কেকের পাত্রটা বসিয়ে দিতে হবে। গ্যাসের চুলার তাপ সর্বনিম্ন করে রাখতে হবে। ৩০ থেকে ৪০ মিঃ পর একটা চিকন কাঠি দিয়ে দেখতে হবে কেকটা হয়েছে কিনা, যদি কাঠির গায়ে কিছু লেগে না থাকে তাহলে বুঝতে হবে কেক হয়ে গেছে।
ক্রিম তৈরিঃ
একটা বিলিন্ডারে সব গুলো উপকরণ দিয়ে বিলিন্ড করতে হবে যতক্ষণ না এটা ঘন হচ্ছে। ঘন হয়ে গেলে একটা বাটিতে করে কিছুক্ষন ফ্রিজে রাখার পর, এই ক্রিম দিয়ে ইচ্ছামত ডিজাইন করা যাবে।