আসসালামু আলাইকুম। প্রতিদিনের health related post এর একঘেয়েমি দুর করার জন্য আজ আপনাদের উদ্দেশে একটা রান্না বিষয়ক পোস্ট। লিখেছেন আমার লাইফ পার্টনার।
চিকেন শর্মা
উপকরণঃ
রুটির জন্য
- ময়দা ১কাপ
- ইষ্ট ২ চা চামচ
- তেল ৪ চামচ
- চিনি ১ চা চামচ
- লবণ পরিমাণমত
- কুসুম গরম পানি
শর্মার পুর তৈরির জন্য
- চিকেন কিমা ১ কাপ
- আদা বাটা ১ চা চামচ
- রসুন বাটা ১ চা চামচ
- পেয়াজ বাটা ১ চা চামচ
- মরিচ বাটা ১ চা চামচ
- ধনিয়াগুড়া ১/২ চা চামচ
- ঝিরা গুড়া ১/২ চা চামচ
- গরম মসলা গুড়া ১/২ চা চামচ
- সয়া সস্ ২ চা চামচ
- তেল ৪-৫ চা চামচ
- লবণ পরিমাণমত
সাজানোর জন্যঃ
- শসা কুচি
- টমেটো কুচি
- মেয়োনিজ
- টমেটো সস্
- টুথপিক
প্রণালীঃ
প্রথমে একটা পাত্র নিয়ে এতে হালকা গরম পানি, চিনি, ইস্ট দিয়ে হালকা করে নেড়ে ভারি ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে ২০ মিঃ। অন্য একটা পাত্র নিয়ে এতে ময়দা, লবণ, তেল দিয়ে ভাল করে মাখিয়ে নিতে হবে। ২০ মিঃ পর ইস্টটা ফুলে উঠলে ময়দার মিশ্রনের সাথে মিশিয়ে নিতে হবে। এবার কুসুম গরম পানি দিয়ে ময়দা মাখাতে যেভাবে রুটির জন্য করা হয়। ময়দার খামির হয়ে গেলে এর উপর তেল মাখিয়ে ভারি কোন ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে ১ ঘন্টা। ১ ঘন্টা পর খামিরটা ফুলে যাবে। এবার খামিরটাকে ২ ভাগ করে রুটির মত করে বেলে নিতে হবে। রুটিটা খুব বেশি মোটা আবার চিকন হবে না, মাঝারি হবে। হালকা তাপে এটা ছেঁকে নিতে হবে।
পুর তৈরির জন্য প্রথমে চিকেন কিমার সাথে সব গুড়া ও বাটা মসলা গুলো এবং সয়া সস্, সামান্য লবন ও তেল দিয়ে মাখিয়ে রাখতে হবে ৩০ মিঃ। ৩০ মিঃ পর প্যানে সামান্য তেল দিয়ে চিকেন কিমাটা রান্না করে নিতে হবে।
সাজানোর জন্য প্রথমে রুটিটা নিয়ে এর উপর মেয়োনিজ ও টমেটো সস্ দিয়ে নিতে হবে, এরপর চিকেন কিমা তার উপর শসা কুচি ও টমেটো কুচি দিতে হবে, শেষে আবার উপরে মেয়োনিজ দিতে হবে। এরপর রুটিটা দুই দিক থেকে ভাঁজ করে টুথপিক দিয়ে আটকে দিতে হবে। তাহলে তৈরি হয়ে যাবে চিকেন শর্মা।
Picture credit goes to my wife