Benin is famous for Voodoo
বেনিন! পশ্চিম আফ্রিকার একটি আদমশুমারি প্রজাতান্ত্রিক রাষ্ট্র৷ দেশটিতে রয়েছে মোট সাড়ে 10 মিলিয়ন লোকের বসবাস এবং তাদের অধিকাংশই খ্রিস্টান, মুসলিম এবং ভুডুয়ান ধর্মে বিশ্বাসী৷ ভুডু অর্থাৎ কালো জাদু এখানে পবিত্র হিসেবে গণ্য করা হয়৷ এখন সেখানে ধর্ম হিসেবে এই কালো জাদু কে ব্যবহার করা হচ্ছে৷ দেশটির অধিকাংশ মানুষই অশিক্ষিত কৃষক এবং দিনমজুর৷ বেনিনের কিছু অদ্ভুত তথ্য সম্পর্কে আজ জেনে নেয়া যাক........
আপনি যদি ভ্রমণপিপাসু হয়ে থাকেন তাহলে বেনিন আপনার জন্য খুব একটা আদর্শ জায়গা নয়৷ ব্যাপারটা এমন নয় যে দেশটি অতটা খারাপ! কিন্তু বাজে ড্রাইভিং আপনাকে পদে পদে বিপদে ফেলবে৷ তাদের নিজস্ব বৈশিষ্ট্য এবং সক্রিয়তাও খুব অদ্ভুত৷
শীতকালীন ইস্যু:
এখানে খুবই হালকা শীতে ও মানুষজন ভারি ভারি কম্বল ও সোয়েটার ব্যবহার করে যেখানে আমরা খুব সহজেই গেঞ্জি পরিধান করে শীত নিবারণ করে থাকি৷ তাদের শীত সহ্য ক্ষমতা খুবই কম পৃথিবীর অনন্য দেশের মানুষের তুলনায়৷ কেননা গ্রীষ্মকালীন সময়ে তাদের দেশের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যায়৷ তাই এরা খুবই অল্প পরিমাণ শীত ও সহ্য করতে পারে না৷
কালো যাদু বিদ্যার ধর্ম:
পশ্চিম আফ্রিকার দেশগুলোতে সচরাচর যাদু বিদ্যার ধর্ম রয়েছে৷ তবে বেনিনের মানুষেরা এই যাদুবিদ্যাকে শৈশব থেকে লালন করে এবং পবিত্রতার চোখে দেখেন৷ আমরা সাধারনত যাদুবিদ্যা বলতে খারাপ অংশটিকেই বুঝি৷ কেননা বিভিন্ন ফিল্ম এর খারাপ দিকটি তুলে ধরে৷ কিন্তু তারা ভুডু বা যাদুবিদ্যা কে পবিত্রতার সাথে গ্রহণ করায় এর খারাপ দিকটি এড়িয়ে চলে৷ তাই ভুডুয়ান ধর্ম একমাত্র তাদের দেশে অফিশিয়াল হিসেবে গণ্য করা হয়েছে৷
ফটোগ্রাফি ইস্যু:
বেনিনের মানুষেরা বিশ্বাস করেন কোন কিছুর ছবি তুললে তার আত্মা ছবির মধ্যে বন্দী হয়ে যায়৷ তাই তারা নিজেদের ছবি তুলতে পছন্দ করেন না৷ এমন কি তাদের কোন কিছু ছবি তুলতেও দেন না৷ তারা কোন কিছু ফ্রেমবন্দি করতে ভয় পান৷ তাই বিনা অনুমতিতে কোন কিছু ফ্রেমবন্দি করলে শাস্তিও পেতে পারেন৷৷
পেট্রল পাম্প:
বেনিনে পেট্রলপাম্প এর সংখ্যা খুবই কম৷ আপনাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে একটি পেট্রোল পাম্প এর জন্য৷ প্রায় 200 কিলোমিটার পর পর একটি স্টেশন রয়েছে৷ তবে এরমধ্যে গাড়ি থামলে ডাকাতির ভয় থাকে৷ মাঝে মাঝে রাস্তায় অবৈধ অনেক তেল বিক্রেতা গ্যালনে তেল বিক্রি করে সেখান থেকে আপনি কিনে নিতে পারেন৷
ভিন্ন বর্ণের লোক:
বেনিনের 100 ভাগ মানুষই কালো বর্নের৷ দেশটির অনেক গরীব হওয়ায় সেখানে টুরিস্ট এর সংখ্যা খুব কম বা নেই বললেই চলে৷ তাই হঠাৎ কোন ফর্সা বা শ্যাম বর্ণের মানুষ দেখলে বাচ্চারা ভয়ে দৌড়ে পালায়৷ এখানে ফর্সা এবং শ্যাম বর্ণ বা হালকা ফর্সা বর্নের মানুষকে ইয়াভো বলা হয়৷
বেনিনের যোগাযোগ ব্যবস্থা খারাপ হয় খুব কম মানুষই প্রযুক্তির সাথে যুক্ত আছে৷ দেশটির অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এবং এরা তুলা রপ্তানির জন্য বিখ্যাত৷ এখানে চুরি খুব বেশি হলেও বড় ধরনের খুনখারাপি হয়না৷ তবে এইডস এখানকার সবচেয়ে বড় সমস্যা৷
তথ্যসূএ: ছারপোকা ব্লগ, উইকিপিডিয়া <br /><center><hr/><em>Posted from my blog with <a href='https://wordpress.org/plugins/steempress/'>SteemPress</a> : https://charpoka.000webhostapp.com/2018/07/benin </em><hr/></center>