He is the Almighty, the Omniscient. He is the Almighty, the Omniscient. He will calculate in the Hereafter. He has sent the perfect Quran and the perfect model (Sunnah) to the innocent prophet through the angelic angels. The people have given enough energy to work, none has given them unlimited power or they are not completely disabled. He will give death to all people and will resurrect everyone after death. Those who believe in Allah, have created life and character in accordance with the rules of God, and will revive them by giving them Paradise of eternal peace. And those who do not believe in God, have lived a life against God's ordinance, punish them for the torment of Hell in distress. Will do it. Believing these many things, faith is the name of faith.
আল্লাহ যে একজন আছেন, তিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞ।তিনি পরকালে হিসাব নিবেন।সে হিসাবের জন্য তিনি নিষ্পাপ ফেরেশতাদের মারফতে নিষ্পাপ রাসূলের কাছে নির্ভুল কুরআন এবং নিখুঁত আদর্শ (সুন্নত) পাঠাইয়াছেন। মানুষকে কাজ করার জন্য নির্ধারিত পরিমাণ শক্তি দিয়াছেন,কাহাকেও সীমাহীন ক্ষমতা প্রদান করেন নাই বা কাহাকেও একেবারে অক্ষমও করেন নাই।সব মানুষকে তিনি মৃত্যু দিবেন এবং মৃত্যুর পর সকলকে পুনরায় জীবিত করিবেন। যাহারা আল্লাহকে বিশ্বাস করিয়াছে, আল্লাহর মনোনীত নিয়ম অনুসারে জীবন যাপন ও চরিত্র গঠন করিয়াছে,পুনর্জীবিত করে আল্লাহ তাহাদিগকে চিরশান্তির জান্নাত দান করিবেন।আর যাহারা আল্লাহকে বিশ্বাস করে নাই,আল্লাহর মনোনীত নিয়মের বিরুদ্ধে জীবন যাপন করিয়াছে,তাহাদিগকে চিরকাল দুঃখ-দুর্দশায় জাহান্নামের ভীষণ যন্ত্রণায় শাস্তি প্রদান করিবেন। এই কয়টি কথা অন্তর দিয়া বিশ্বাস করার নামই হইল ঈমান।