ঘুষ মুক্ত চাই সোনার বাংলা যেখানে ঘুষের বিনিময় আইনের অপব্যাবহার হবে না।source বরং আইনের প্রয়োগ হবে অপরাধের ভিক্তিতে। সে যেই হোক তার পরিচয় হবে সে অপরাধী এটাই! যেদিন শুনবো প্রশাসন অর্থের বিনিময় অপরাধীকে ছাড়ছে না এবং চাকুরিতে যোগ্য ব্যাক্তিকে যোগ্য স্থানে বসানো হয়েছে সেদিন ই আমার দেশের মানুষ সোনার মানুষে রুপান্তরিত হবে।
source তখনি গর্বে বুকটা ভরে যাবে মাথা উচু করে কথা বলতে পারবো। একটা কথা অহরহ ই শোনা যায় সরকারি চাকুরিতেও নাকি ঘুসের প্রয়োজন হয়। তখন তারা কি করবে তারা তো ঐ ঘুষের টাকা উঠানোর জন্য সাধারন মানুষের সাথে অবিচার করবে। মানুষের টাকার বিনিময় তারা অবিচার করবে। তাই ঘুষ গ্রহন কারীর উপর কঠোর আইন প্রয়োগ করা উচিত। তবেই ঘুষ প্রথা বন্ধ হবে আর যোগ্য ব্যাক্তি যোগ্য স্থানে বসবে।