সম্পর্কের ক্ষেত্রে একটা সমস্যা প্রায় সময় দেখা যায় তা হল, “আমি যখন তোমাকে চাই তুমি তখন চাও অন্য কাউকে অথবা তুমি যখন আমাকে চাও আমি তখন চাই অন্য কাউকে” অধিকাংশ সমস্যাই এই একটা। সময়ে মানুষটা বিপরীত মানুষটাকে চায়।
ধরুন যে আপনাকে চাইবে তার প্রতি আপনার আকর্ষণ কম থাকবে। আবার আপনি যাকে চাইবেন তারও আপনার প্রতি আকর্ষণ কম থাকবে।
কোনো এক লেখিকা বলেছিল “ভালোবাসা অতদিন ভালোবাসা যতদিন এটা অন্ধ থাকে”
আসলেই, কাউকে অতিরিক্ত ভালবাসাটা অপরাধের কাতারে পরেনা তবে অতিরিক্ত ভালবাসা দেখাতে যাওয়াটাই বোধহয় অপরাধ। মারাত্মক অপরাধ। এই অপরাধের শাস্তি শারীরিক ভাবে না পেলেও মানসিক ভাবে ঠিকি পেতে হয়।
মানসিক যন্ত্রণা কখনো কখনো শারীরিক যন্ত্রণার চেয়েও ভয়ংকর হয়ে উঠে।
আপনি যখন কারো জন্য মরিয়া মরিয়া সে তখন আপনাকে ছাড়িয়া ছাড়িয়া। মানে, আপনার কাছে যখন কাউকে ছাড়া নিজেকে প্রচণ্ড রকমের অর্থহীন মনে হবে ঠিক তখন তার কাছে আপনি মূল্যহীন হয়ে যাবেন।
আপনি সঠিক হলে সে বেঠিক অথবা সে সঠিক হলে আপনি বেঠিক। মোদ্দাকথা, ভালোবাসা খুঁজে পাওয়াটা টাইমিং এর ব্যপার।
সাইকোলজির ভাষ্যমতে, সঠিক মানুষ খুঁজে পাওয়া সম্ভব তবে সেটা ভুল সময়ে। অর্থাৎ, আপনি যখন পারফেক্ট মানুষটা পাবেন তখন সময়টা পারফেক্ট থাকবেনা। আবার যখন সময়টা পারফেক্ট থাকবে তখন মানুষটা পারফেক্ট থাকবেনা।