আমাদের দেশ হোক বা আমাদের প্রতিবেশী যেকোন দেশ হোক প্রতিটি দেশে কিন্তু সব রকমের ফসল কম বেশী চাষ করা হয়। আর এইসব ফসল থেকে কিন্তু দেশের অর্থনীতি বৃদ্ধি পায়। আর এইসব ফসলের মধ্যে আখ একটি অর্থকারী ফসল। আখ হচ্ছে বাঁশ বা ঘাস জাতীয় একটি উদ্ভিদ। সবদিক দিয়ে দেখতে গেলে আখ কিন্তু খুবই একটি মানুষের জন্য উপকার ও দেশে অর্থ বৃদ্ধি করতে সাহায্য করে। আখ থেকে বিভিন্ন রকম খাদ্য হিসাবে used করা হয়ে থাকে। যেমন আখ থেকে চিনি ও গুড় তৈরি হয়। এই চিনি ও গুড় মানুষের যেকোন মিষ্টি জাতীয় খাবার তৈরি করতে লাগে। এছাড়াও আখের রস খাওয়া খুব উপকার এই রস খেলে শরীর ও পেট ভালো থাকে। সারা বিশ্বে মোটামুটি আখ চাষ ভালোই হয়। ভারতবর্ষে প্রচুর আখ চাষ হয়। এছাড়া চীন, বাংলাদেশ, ও বিশ্বের আরও অনেক দেশে আখ চাষ করা হয়।