মানুষের জীবনে সফলতা এমনি এমনি আসে না তার জন্য কঠর পরিশ্রম করতে হয়। ইচ্ছা শক্তি থাকতে হয় প্রচুর। ইচ্ছা শক্তি আর পরিশ্রম না থাকলে আপনি কখনই সফল হতে পারবেন না। আজ আমি আপনাদের আমার একটি সফলতার গল্প শুনাবো।
সময় টা ছিলো ২০১১ সাল। তখন আমি সিক্স এ পড়ি। নতুন ক্লাস। নতুন অংক বীজগনিত আমি কিছুই বুঝতাম না। প্রথম দুই মেয়াদী পরিক্ষায় রেজাল্ট খুবই খাড়াপ হয়। আব্বু খুব বকা দেয়। খুব চেস্টা করে ৩য় মেয়াদি পরীক্ষায় একটু ভালো করি। খুব আনন্দের সাথে আব্বুর দোকানে যাই। কিন্তু আমার রেজাল্ট আগের মত ভাল না হওয়ায় আব্বু মোটামুটি বকা দিয়ে দোকান থেকে বার করে দেয়।
আমি তখন ভেংগে পরিনি। মনে খুব রাগ হয়। ক্লাস সেভেন এ উঠে আমার রোল হয় ৪৩ থেকে ৯৮। চলে যাই এ সেকশন থেকে বি সেকশন এ। ক্লাস সেভেন এ উঠে দৃর প্রতিজ্ঞা করি রেজাল্ট ভালো করার। খুব পরিশ্রম করি। খুব ভালো ইচ্ছা শক্তি ছিলো। প্রথম মেয়দী পরিক্ষায় খুব পড়াশুনা করি। যার ফলাফল ক্লাস এ প্রথম হই।
২য় সাময়িক পরিক্ষায় ও রেজাল্ট ভালো হয় আবার ও ক্লাসে প্রথম হই। স্যার মেডাম রা আমাকে চিনে৷ খোজ খবর নেয়। খুব ভালো লাগে। এমন কি ৩য় মেয়াদিতেও ক্লাস এর সেরা হই। তখন আমি আবার বি সেকশন থেকে এ সেকশন এ ফিরে আশি।
তাই বলি কঠোর পরিশ্রম করলে সফলতা অবশ্যই আসবে। ব্যর্থতার দায় নিয়ে ভেংগে পরলে চলবে না। পরিশ্রম ই সফলতার দরজায় নিয়ে যাবে আপনাকে।