স্টিম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটি ঔষধি গাছের কথা বলতে চাচ্ছি। আর তা হলো থানকুনি পাতা। আমি আমার বাড়ির আঙিনার পাশে থানকুনি পাতার চাষ করেছি। এটিকে অঞ্চল ভেদে অনেকে টাকা মানকি, আদা মানকি আরও কত নামে ডাকে।
থানকুনি, টাকা মানকি, আদা মানকি যে যে নামেই চিনুক না কেন; এটি গ্রামাঞ্চলে পুকুর পাড়ে দুর্বা ঘাসের সাথে জন্মে থাকে। তবে এটি বর্তমানে প্রায় বিলুপ্তির পথে। তেমন একটা চোখে পড়ে না। এটির শিকড়সহ উপড়ে এনে মাটি আলগা করে লাগালে এবং নিয়মিত পানি সেচ দিলে আস্তে আস্তে ঘাসের মত বৃদ্ধি পেতে থাকে।
এটির ঔষধি গুণাগুণ অনেক। তবে আমি বাস্তবে যা প্রমাণ পেয়েছি, সে সম্পর্কে বলব। আর তা হলো-
১) পেটের যেকোন অসুখ অর্থাৎ পাতলা পায়খানা, আমাশয়, পেটের জ্বালাপোড়া ইত্যাদির জন্য থানকুনি পাতা ধূয়ে মুখে দিয়ে পানের মত চিবিয়ে রস খেলে কল্পনাতীত উপকার পাওয়া যায়।
২) থানকুনি পাতা জিওল মাছ যেমন শিং, মাগুর, কৈ, টাকি ইত্যাদি মাছের সাথে অথবা চিংড়ি মাছের সাথে রান্না করে খাওয়া যায় এবং বেশ সুস্বাদুও বটে। আর স্বাস্থের জন্যও উপকারী।
বন্ধুরা পোস্টটি ভাল লাগলে এবং কারো উপকারে আসলে লাইক, শেয়ার, কমেন্ট এবং ভোট করবেন- এ প্রত্যাশা করছি।
----------------------০০০-------------------