গুলিয়াখালী সমুদ্র সৈকত
মহামায়া লেক
মহামায়া ঝর্ণা
পাহাড়ে উঠার ক্ষেত্রে যাঁরা নতুন তাঁরা অবশ্যই উঠার আগে বাঁশ নিয়ে নিবেন সাথে। আর পর্যাপ্ত পরিমাণে স্যালাইন পানি সাথে রাখুন।
যাঁদের স্কিন প্রব্লেম আছে গুলিয়াখালী তে খালি পায়ে হাঁটবেন না বা পা ভিজাবেন না। পা জ্বালা পোড়া করার সমূহ সম্ভাবনা আছে।
(পাহাড়ে উঠার সময় এর সৌন্দর্য্য দেখে যত খুশি হচ্ছিলাম আশেপাশে এত বোতল প্লাস্টিক এর কাগজ দেখে তত ই মনটা খারাপ হয়ে যাচ্ছিল!আর বাঙালি বিরিয়ানি প্রেমী কতটা হতে পারে তাঁর নিদর্শন রেখে গিয়েছে খুব ভালোমত ই!পাহাড় থেকে নামার সময় আমাদের বাঙালিদের খোদাই শিল্পের প্রতি অসীম ভালোবাসার নিদর্শন ও দেখতে পেলাম।পাহাড় খোদাই করে নাম লিখা, নিজে ব্যাচ বা ডিপার্টমেন্ট এর নাম লিখাটা কি খুব জরুরি!?আমাদের মত শিক্ষিত মানুষেরাই তো এসব করে যায়!দয়া করে নিজেদের প্রতিভা পাহাড়ের গায়ে প্রমাণ স্বরূপ রেখে যাবেন না।ময়লা ফেলতে সচেষ্ট হন একটু।