জীবনে একবার খুব কাছে থেকে মৃত্যুকে দেখেছিলাম। তা ও আবার পুরো গ্যাং কে সাথে নিয়ে।
দিনটা ছিল ২০১৬ এর ১০ই ডিসেম্বর। ১৪ জন বন্ধু মিলে সিলেট গিয়েছিলাম ঘুরতে। প্রথমেই আমাদের ট্যুর স্পট ছিল লালাখাল । ঘাট থেকে নৌকা ভাড়া নিয়ে গেলাম ০ পয়েন্ট। সবাই পানিতে লাফালাফি ঝাপাঝাপি করছিলাম। এর মধ্যে আমি,ইউনুছ,রাইসুল, আরেক ২ জন কে? (মনে নাই) সামান্য(২০ফিট) দূরে দূরে সাঁতার কাটছিলাম। হঠাৎ-ই খেয়াল করলাম আমরা কেউ ই সামনে এগাতে পারছি না।এমনি তেই হালকা প্রতিকূল স্রোত ছিল তারপর খেয়াল করলাম আমরা একটা ঘুর্ণীর ভেতরে পড়ে গিয়েছি ২/৩ দিক থেকে পানি এসে একটা তীব্র পাকের সৃষ্টি করেছিল। পানি অতিরিক্ত ঠান্ডা ১০মিনিট একটানা গা ভিজিয়ে থাকলে শরীর অবশ হতে শুরু করবে মাস্ট। আমাদের ও শুরু হয়ে গিয়েছিল। অল্প একটু জায়গা অনেক দূর মনে হচ্ছিল। হঠাৎ ই দেখলাম রাইসুল মোটেই সাঁতার জানে না কোন ভাবেই সারভাইব করতে পারতেছে না। গিয়ে তাকে কাঁধে নিলাম এরপরই জীবনের প্রতি মায়া টা টের পেলাম, নিজের ভার,তার ভার,স্রোত,হাত পা নাড়াতে না পারা সব মিলিয়ে চোখে পানি চলে আসছিলো ,এই বুঝি দুনিয়া ছাড়তে হল। আম্মু যাওয়ার সময় মানা করেছিল,সেই মানা কানে বাঁজতেছিল। (সিনেমা মনে হয়? বাঁটে পড়লে বুঝবা !!)
খুব জোরে জোরে চিল্লাইতেছিলাম... দড়ি দে ,কিছু ফালা, কিন্তু আমাদের বন্ধুরা ভাবতেছিল আমরা মজা করতেছি :( । তারপর দেখলাম ইউনুছ কোন ভাবে গিয়ে নৌকার বৈঠা টা ধরেছে তারপর হাত বাড়িয়ে দিয়ে অন্য দুইজনকে টেনে নিয়েছে। রাইসুল কে ধাক্কা দিয়ে সেদিকে দিতেই নিজে আর ও ২ হাত পেছনে চলে গেলাম। নিউটনের ৩য় সূত্র যে কি জিনিসরে ভাই!!! তারপর আল্লাহ হায়াত রাখছেন ।।। বন্ধুরা ২/৩ জন মিলে একজন আরেক জনের হাত ধরে একটা শিকল বানিয়ে নিল... আমি সামান্য এগিয়েই একজনের হাত ধরে পাড়ে আসলাম... আমাদের ৫ জনের মধ্যে কি চলেছিল তখন আমরাই জানি... পুরো চুপ হয়ে গিয়েছিলাম। ভেবে নিয়েছিলাম আর কোন ট্যুর ই দিব না জীবনে। কিন্তু সেটা আর হয় নি... ১৩ দিন পরেই আবার ছুটে গিয়েছিলাম সেই লালাখালে...
Travel the world...Life/Death lies on travelling...
[COLLECTED]