বরফের চাদরের দৃশ্য দেখতে কার না ভালো লাগে। আর বরফের সুসম্পন্ন রূপ দেখতে হলে একবার যেতেই হবে পহেলগাঁওতে। যার প্রাকৃতিক নয়নাভিরাম রূপ সমস্ত মনুষ্য জাতিকে সব সময়ই আকর্ষন করে। কাশ্মীরের একটি সুন্দর গ্রাম হল পহেলাঁও। প্রাকৃতিক সমস্ত শোভা যেন এই পহেলগাঁও গ্রামটিকে সাজিয়ে তুলেছে। শ্রীনগর থেকে একটুখানি পথ পাড়ি দিলেই পহেলগাঁও গ্রামে যাওয়া যায়। পাইন, ফার, জাফরন গাছের সুন্দর রূপ ও একদিকে রাস্তার দুপাশে বরফের চাদরে ঢাকা দৃশ্য একবার চোখে পড়লে মনটি যেন পহেলগাঁও থেকে আসতে চাই না। কমলালেবু, আপেল গাছ ও বিভিন্ন রকম ফুলে সজ্জিত পহেলগাঁও দেখলে মনে হয় যেন মিনি Switzerland । পহেলগাঁও থেকে দুরের পর্বতগুলি সাদা ধবধবে লাগে। ঝিলম নদীর জলের শোভা মুগ্ধ করে মন। বছরের সমস্ত সময় এখানে দেশ বিদেশের পর্যটক ছুটি কাটাতে এখানে আসেন।