এই বাসটা চিনেন? পরিচিত লাগতেছে? ইন্টো দ্যা ওয়াইল্ড মুভিটা দেখা হইছিল কারো? যেখানে ছেলেটা সবকিছু ছেড়ে ছুড়ে কাঁধে ব্যাগ নিয়ে প্রকৃতির মাঝে বনে, জঙ্গলে ঘুরে বেড়াতো? গল্পটা কিন্তু ক্রিস্টোফার জনসন ম্যাকক্যান্ডেলস এর। আলাস্কার জঙ্গলে পথ হারিয়ে দীর্ঘদিন একা একা কাটিয়েও মৃত্যুর আগে হাসিমুখে নোটবুকে লিখেছিল,
"I HAVE HAD A HAPPY LIFE AND THANK THE LORD. GOODBYE AND MAY GOD BLESS ALL!"
ম্যাকক্যান্ডেলস জন্মেছিলেন ১৯৬৮ সালে। পড়াশোনায় তুখোড় হিসেবে ১৯৯০ সালে কলেজ থেকে টপার হিসেবে গ্র্যাজুয়েশন কমপ্লিটও করেছিলেন। সামনে ছিল খুব সুন্দর একটা ক্যারিয়ারের হাতছানি। কিন্তু সেসবে আগ্রহ ছিল না আমাদের ম্যাকক্যান্ডেলস সাহেবের। যার মনে প্রকৃতিকে উপভোগ করার এক অতৃপ্ত পিপাসা জমে আছে, তার কাছে জাগতিক কোনো কিছু তো একেবারেই মূল্যহীন!
যেই ভাবা, সেই কাজ। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই পরিবারের কথা অমান্য করে ব্যাগ কাঁধে নিয়ে বেড়িয়ে পড়েছিলেন তিনি। আজকে এখানে তো কালকে এখানে। তার স্বপ্ন ছিল পুরো পৃথিবীকে দেখার। আলাস্কার ভয়ংকর সব পর্বতগুলোতে হাইকিং করে চষে বেড়িয়েছেন তিনি। সাথে ছিল ছোট একটা ব্যাগপ্যাক মাত্র!
ম্যাকক্যান্ডেলস মারা গিয়েছিল ১৯৯২ সালে, মাত্র ২৪ বছর বয়সেই। আলাস্কার এক দুর্গম জঙ্গলের ভেতর গিয়ে পথ হারিয়ে ফেলেছিলেন তিনি। দীর্ঘদিন এখানেই একা ছিলেন। তার মৃত্যু কিভাবে হয়েছিল সঠিক জানা না গেলেও ধারনা করা হয় জঙ্গলের বিষাক্ত কিছু তিনি খেয়ে ফেলেছিলেন। যার ফলে তার শরীরে ধীরে ধীরে বিষের প্রাদুর্ভাব দেখা দেয় এবং একসময় মৃত্যুর কোলে ঢলে পড়েন। অবশ্য মৃত্যুর আগে তার জমানো সে আমলের ২২ হাজার মার্কিন ডলার চ্যারিটি ও হাইকিং এর সাথে জড়িতদের কল্যাণে দান করে দিয়েছিলেন।
তার গল্পটা প্রচার হয়েছে ১৯৯৩ সালে। শত শত আর্টিক্যাল, গল্প তৈরি হয়েছে। তার উপর ভিত্তি করেই তৈরি হয়েছিল ইন্টো দ্যা ওয়াইল্ড মুভিটা... সে তো নাই, কিন্তু বাসটা এত বছর ধরেও একা একা পড়ে ছিল এই জঙ্গলে।
পৃথিবীর নানা প্রান্ত থেকে হাজার মানুষ এই বাসটাকে দেখতে আলাস্কার জঙ্গলে যায় প্রতি মানুষ। কিন্তু অপেক্ষাকৃত দুর্ঘম এলাকা হওয়াতে লাস্ট কয়েক বছর বেশ কিছু দূর্ঘটনার ঘটনা ঘটে এখানে। বেশ কিছু রেস্কিউ মিশন চালাতে হয়েছে পর্যটকদের জন্য। হাইকিং করতে গিয়ে বেশ কয়েকজন পর্যটকের মৃত্যুর ঘটনাও ঘটে। ফলে শেষ পর্যন্ত বাধ্য হয়ে কর্তৃপক্ষ বাসটি এখান থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়।
যায় হোক... আমার মাঝে মাঝে এমন ইচ্ছা হয়। শুধু আমার না, অনেকেরই মনে এমন সব ইচ্ছে ঘুর ঘুরে করে যে সবকিছু ছেড়ে ছুড়ে একা একা বনে জঙ্গলে, মরুভূমিতে ঘুরে বেড়াতে... কিন্তু সম্ভব হয়ে উঠে না।