অামি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের শিক্ষার্থী। অামাদের মোট নয় সেমিষ্টারের মধ্যে একটি থাকে ইন্টার্নশিপ সেমিষ্টার। অামাদের অনুষদ থেকে ১০ জনকে নির্বাচন করা হয় অান্তর্জাতিক ভেনুতে ইন্টার্নশিপের জন্য। সৌভাগ্য ক্রমে অামি ছিলাম সেই ১০ জনের মধ্যে একজন।
ক্যাসেটসার্ট বিশ্ববিদ্যালয়ের Animal Science ফার্মে অাজ প্রথম দিন ছিল । দিনে শুরুতেই ১০ জনকে ৩ টা গ্রুপে ভাগ করে ৪টা প্রজেক্টের অান্ডারে দিয়ে দিয়েছে।অামার গ্রুপে অাছি ,অামি, লিজা ,জামিয়া । অামাকে একটি স্কুঠি দেওয়া হয়েছে এক অ্যানিমেল সেড থেকে অন্য অ্যনিমেল সেডে যাওয়ার জন্য। নতুন সাইকেল দেওয়া হয়েছে ডরমেটরি থেকে ফার্মে অাসার জন্য। ট্রাকটর চালানো শিখিয়েছে ফডার ল্যান্ড থেকে ঘাস কেটে অানার জন্য।
ভাবতে কষ্ট হচ্ছে, একটি ভার্সিটি কি ভাবে এতটা well organized হতে পারে । ফার্ম পরিষ্কারের জন্য লেবার নেই এখানে । বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন সময় শিক্ষার্থীরা এসে ফার্মের বিভিন্ন কাজ সম্পন্ন করে যাচ্ছে।
এ যেন শিক্ষার এক নতুন জগতের সাথে পরিচিত হলাম।
অার হ্যা, অাজকে অামি অাপনাদের দেখাব এমন সব রোমাঞ্চ জাগানো কাজের ফুটেজ দিয়ে তৈরি অামাদের সেই অান্তর্জাতিক ইন্টার্নশিপের ডকুমেন্টারি।
নিচের লিঙ্কে ক্লিক করুন।
Follow me at
Facebook
Youtube channel
Steemit