ইংলিশ রাইটিং শেখার কৌশল-০১ (এই পোস্টটি অগণিত ইনবক্স মেসেজের ফল )
ধরুন, আজকের ডেইলি স্টারের এডিটোরিয়ালের একটি বাক্য ।
Despite widespread international condemnation and an agreement between Myanmar and Bangladesh for Myanmar to stop the violence against its minorities, and to take back its nationals who have sought shelter in Bangladesh, nothing has changed as yet.
যা বুঝলাম এই বাক্য পড়েঃ
---- ব্যাপক সমালোচনা
--- বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার চুক্তি
--- সহিংসতা বন্ধ করা
___ নাগরিকদের ফিরিয়ে নেওয়া
---- কোন কিছুই পরিবর্তন হয় নি
অনেক সুন্দর একটি বাক্য । আপনি পড়ে বুঝলেন । এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে এই জ্ঞান কাজে লাগাবেন ?
প্রথমে বাক্যটি বিশ্লেষণ করে ফেলি । এ বাক্যটি একটি Complex Sentence যার স্বাধীন ক্লজটি হচ্ছে Nothing has changed as yet. আর যে কারণে এটা Complex হল সেই অধীন ক্লজটি হচ্ছে Who have sought shelter in Bangladesh.
--- তাহলে, এবার বাক্যটি থেকে প্রদত্ত তথ্য আমি জেনে নিজের মত করে লিখবো । মনে রাখবেন, ভারতের একজন বিখ্যাত ব্যক্তি (নাম মনে পড়ছে না) তার প্রথম জীবনে অন্যের লেখা Rewrite করতেন । আমিও এই কৌশল অবলম্বন করে আসছি ।
যেমন, আমি এবার এই বাক্যটি প্যারালাল রুলে ফেলে Rewrite করব । তারপর
Widespread international criticism and belated accord between two confronting countries, Myanmar and Bangladesh, have not yet resolved the Rohinga crisis. Moreover, Myanmar has been seen reluctant to stop the violence against its minorities and take back its repatriated nationals fled from their homeland after being persecuted by Myanmar Army.
---এভাবে প্রতিটা বাক্য নিজের মত করে লিখুন । আশা করি , একদিন ভাল লেখক হবেন । কোচিং সেন্টার নির্ভর না হয়ে স্বাবলম্বী হউন । কোচিং-এর প্রতারণা বন্ধ হউক এটাই আমার চাওয়া ।