শীতের সকাল প্রতিটি মানুষের কাছে একটি আলাদা অনুভূতি বিশেষ করে গ্রাম বাংলার মানুষের সবথেকে বাড়তি একটি আনন্দ। তার কারণ গ্রাম বাংলায় যেমন ভারত ও বাংলাদেশের মানুষেরা চুটিয়ে উপভোগ করে এই শীতকাল। সকাল বেলায় ঘুম থেকে উঠতে একটু আলসেমি লাগে কারণ লেপের মধ্যে থেকে উঠে বাইরে বেড়াতে একটু কেমন করে। কিন্তু শীতকালে একটু সকাল সকাল উঠে প্রাকৃতিক সুন্দর মনোরম শান্ত দৃশ্য মনকে আনন্দে ভরিয়ে তোলে। সবদিক দিয়ে দেখলে শীতকাল আরামদায়ক একটি ঋতু। সকাল বেলা চারদিক কুয়াশার চাদরে ঢাকা পরে যায় আর এই কুয়াশার চাদরকে হালকা করে সরিয়ে মিষ্টি রৌদের উকিঝুকি ও সবুজ ঘাসের ডগায় শিশির বিন্দু পায়ে হাঁটার পথে হালকা ছোয়া দেয়। এছাড়াও শীতকাল ভোজন প্রিয় মানুষের কাছে সবথেকে আনন্দের সময় কারণ এই সময় বিভিন্ন রকম শাকসবজি প্রচুর পরিমাণ আমদানি হয়। যেমন শীতকালে খেজুর রস বিশেষ করে জনপ্রিয় একটি খাবার। শীতকালের সকাল বেলা খেজুর গাছের মিষ্টি রস খেতে খুব ভালো লাগে।