Image source:Amader somoy মানবসভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত মানুষের সুস্থ থাকার জন্য ঔষধি পাতায় গুনগুন অপরিসীম। আমাদের হাতের কাছে রয়েছে এমন অনেক ঔষধি পাতা যার গুনাগুন অনেকেরই অজানা। তেমনি একটি ঔষধি পাতা হলো পেয়ারা পাতা। পেয়ারা পাতাতে রয়েছে অসাধারণ কিছু ঔষধি গুনগুন যা আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ্। ১.ডায়াবেটিস নিয়ন্ত্রণ: ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পেয়ারা পাতায় গুনগুন অপরিসীম। পেয়ারা পাতা শরীর ইনসুলিনের মাত্রা বৃদ্ধি না করে সুগারের মাত্রা কমিয়ে ফেলতে পারে। তাই ডায়বেটিসের মাত্রা নিয়ন্ত্রণে পেয়ারা পাতা কার্যকরী ভুমিকা পালন করে। ২.পরিপাকতন্ত্রের সমস্যা দুর করে: পেয়ারা পাতায় রয়েছে ব্যাক্টেরিয়া প্রতিরোধী শক্তি। তাই নিয়মিত পেয়ারা পাতার গরম পানি পান করলে পরিপাকতন্ত্রের সমস্যা ও ডায়রিয়া প্রতিরোধে অত্যন্ত উপকারী। ৩.অ্যালার্জীর পার্শ্বপ্রতিক্রিয়া রোধ করে : নিয়মিত পেয়ারা পাতায় পানি পান করলে দেহের হিস্টামিন তৈরি প্রক্রিয়া নিরাময় হয় যার ফলে শরীরে অ্যালার্জীর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ন্ত্রণে থাকে। ৪.ক্যান্সার রোধে সাহায্য করে : পেয়ারা পাতায় রয়েছে প্রচুর পরিমানে এন্টি-অক্সিডেন্ট লাইকোফেন। যা ব্যবহারের ফলে স্তন ক্যান্সার, মুখের ক্যান্সার, জরায়ু ক্যান্সার রোধে সাহায্য করে।
Image source: Krishi jagran bangli ৫.ওজন নিয়ন্ত্রণ: পেয়ারা পাতা জটিল কার্বহাইড্রেটকে সুগারে রুপান্তরিত হতে বাধা দেয়। আর অতিরিক্ত ক্ষুধা ও ওজন বৃদ্ধি এধরণের সুগার বেশীর ক্ষেত্রে দায়ী। আর পেয়ারা পাতা এক্ষেত্রে দারুণ ভুমিকা পালন করে। ৬.চুল পড়া নিয়ন্ত্রণ: পেয়ারা পাতার গরম করা সিদ্ধ পানি ঠান্ডা করে মাথা ধৌত করলে চুল পড়া অনেক অংশে কমে যায়। ৭.উচ্চ রক্ত চাপ নিয়ন্ত্রণ: পেয়ারা পাতা হাইপোগ্লাইসেমিয়া ও উচ্চ ফাইবার ধর্মী হওয়ার এটি সহজে উচ্চ রক্ত চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। ৮.মস্তিষ্ক সুস্থ ও সতেজ রাখা: পেয়ারা পাতায় রয়েছে ভিটামিন বি-৩ ও বি-৬ যা ব্যবহারে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে ও মস্তিষ্ক সতেজ রাখে। ৯.মুখের কালো দাগ ও ব্রণ দুর করা: পেয়ারা পাতা মিহি করে মুখে লাগালে মুখের কালো দাগ ও ব্রণ
নিয়ন্ত্রণ করতে হয়ে থাকে। ১০.মুখে বাধ্যকের চাপ নিয়ন্ত্রণ: কচি কচি পেয়ারা পাতা পেস্ট করে মুখে লাগালে অকালে মুখে বাধ্যকের চাপ থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়াও পেয়ারা পাতায় রয়েছে আরো অনেক ঔষধি গুণ। যেমন কোষ্ঠকাঠিন্য উপসম করে, দৃষ্টিশক্তি ঠিক রাখা, থাইরয়েডের কার্যক্রম সুস্থ ও সচল রাখা, মাড়ির রক্তপাত বন্ধ করা, মুখের ব্যাথা উপসম করাতেও পেয়ারা পাতা গুনগুন অপরিসীম। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।