আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আজ আমি আপনাদেরকে ছোটবেলার মজার একটি খাবারের সাথে পরিচয় করিয়ে দিব। ছোট থাকতে এই খাবারটি আমাদের সবার কাছেই খুব প্রিয় ছিল। স্কুলের পাশে বা বাসাবাড়িতে ফেরি করে বিক্রি করতে দেখা যেত। এটাকে আমরা কটকটি অথবা দেলবাহার নামে চিনতাম। এটা কিভাবে আপনার বাসায় তৈরি করবেন সে সম্পর্কে আজ আমি আপনাদেরকে জানাবো। প্রথমে আমরা চুলায় একটা ফেরাইপেন বসাবো। এরপর ১কাপ চিনি ঢেলে দিব এরমধ্যে আধা কাপ পানি দিয়ে চুলার তাপ মিডিয়ামে রেখে চিনি নাড়তে থাকবো।
এটা সম্পূর্ণ গলে গেলে এর মধ্যে একটি লেবুর রস দিয়ে দিব।লেবুর রস দেয়ার কারণ চুলা থেকে নামানোর সাথে সাথে চিনিটা যাতে জমাট বেঁধে না যায়।।চিনি পানিটা আস্তে আস্তে ঘন হয়ে আসলে এটা আমাদের একটু চেক করে দেখা লাগবে এটা তৈরি উপযোগী হয়েছে কিনা। এজন্য আলাদা একটি পাত্রে পানি নিয়ে তার মধ্যে চিনি সিরা সামান্য একটু দিয়ে দিব। পানির ভিতরে দেওয়ার পরে এটা যদি শক্ত হয়ে যায় তাহলে বুঝব এটা তৈরি উপযোগী হয়ে গেছে। আমরা আগে থেকে একটা পাত্রে ঘি অথবা তেল মাখিয়ে রাখবো।
চিনির সিরা হয়ে গেলে আমরা তারাতারি চুলা থেকে নামিয়ে পাত্রে ঢেলে নিব। যেহেতু চিনির সিরা টি গরম এ কারনে আমরা চামচ দিয়ে এটাকে আস্তে আস্তে এক জায়গা দলা করার চেষ্টা করব।একটু ঠাণ্ডা হলে হাতে তেল অথবা ঘি মাখিয়ে হাতের মুঠোয় নিয়ে দলা করতে থাকবো। দলা করলে দেখা যাবে এটা হালকা লালচে কালার ধারণ করেছে।
এবার এটাকে আমরা বারবার টানতে থাকবো টানতে টানতে ধীরে ধীরে এটা সাদা রং হয়ে যাবে। আরো কিছুক্ষণ টানার পরে একটু শক্ত হয়ে গেলে এটাকে সমান করে একই আকৃতির করে আমরা রাখবো ও নিজেদের পছন্দমতো সাইজে কেটে নিব। তৈরি হয়ে গেল আমাদের সেই ছোটবেলা হারিয়ে যাওয়া সুস্বাদু খাবার। চাইলে এটা আপনারা ঘরে তৈরি করে দেখতে পারেন।
উপকরণ :১ কাপ চিনি, আধা কাপ পানি ও একটি লেবু।
লেখাটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।