মসুর ডালে রয়েছে প্রচুর পুষ্টিগুন। এতে আছে খনিজ পদার্থ, আঁশ,খাদ্যশক্তি,ক্যালসিয়াম, আমিষ,লৌহ,ক্যারোটিন ও শর্করা ইত্যাদি। মসুর ডাল কোলেস্টেরল কমাতে সাহায্য করে,হার্ট ভালো রাখে কারন এতে আছে উচ্চ ফাইবার। মসুর ডালে প্রচুর খাদ্য আঁশ আছে যা হজমে সাহায্য করে। এই ডালে আয়রন ও ফলেট দুটোই পাওয়া যায়, যা গর্ভবতী মায়েদের জন্য দরকারি। এই ডালের পুষ্টিগুনের জন্য প্রতিদিন ডাল খাওয়া উচিত।