ছোট বেলায় হাওয়ায় মিঠাই খাইনি এমন মানুষ খুব কমই আছে । মিঠাই দেখলে ছোট বাচ্চারা সবাই ছুটে যায় কিনতে । এটা খেতে যতটা না মজা দেখতে আরও বেশি মজা । অনেকটা আইসক্রিমের মত কিন্তু সাইজে বেশ বড় ও হালকা । এটি মুখেদিলে চুপসে খুব ছোট হয়ে যায় । এই জন্যে ছোটরা বেশি পছন্দ করে । এটার নাম হাওয়ায় হওয়ার পিছনে কারন এতে বায়ু ভরা থাকে । তুলার মত চুপসে যায় । বাচ্চারা খাওয়ার পর মুখ লাল হয়ে যায় । খেতে মিষ্টি কারন এতে চিনি দেওয়া থাকে ।
এটি একটি মেশিন যেটা বিক্রেতার সাথেই থাকে তাতে তাৎক্ষনিক বানিয়ে বিক্রি করে । বড়রাও মাঝে মাঝে এটি খায় শখের বসে বা মজার ছলে । তবে এর দাম কিন্তু খুব বেশি না কারন এতে উপাদানের পরিমান খুব কম থাকে । বেশির ভাগই বায়ু দ্বারা ভর্তি । অনেকটা তুলার মত । কিছুক্ষণ মুখে দিয়ে রাখলে এমনিতেই গলে যায় । মিষ্টি সাধ হাওয়ায় বাচ্চারা অনেকক্ষণ মুখে দিয়ে আস্তে আস্তে চকলেট এর মত করে খায় । এটি পলিথিন মোরকে না রাখলে বাতাসের সংস্পর্শে এমনিতেই চুপসে যায় । এই জন্যে পলিথিনে আটকে রেখে বিক্রিতারা এটি বিক্রি করে । যাইহোক হাওয়ায় মিঠাই খান , মুখ রাঙান ।