শীত তো চলেই গেল, এখনো মুক্তার গরুর চাপ পোলাও খেলে না?
বহুদিন পর আবার এই চাপ খেয়েছি।যদি তেল আর ঝাল খেতে না পারেন তবে এটি আপনার জন্য না।ঝালের মাত্রা এক একদিন এক একরকম। কোনো দিন ঝাল বেশি, কোনো দিন কম। কপালের উপর ডিপেন্ড করে
যেহেতু খাবেনই সেহেতু স্পেশালটা খাবেন।স্পেশাল চাপ সাইজে হালকা বড়।আর কোনো পার্থক্য নেই।তবে এই বার আমার ভাগ্যে খামা সাইজের একটা চাপ জুটেছিল।একদম স্টেকের মত সাইডে হাড্ডি আর পুরোটা মাংস।লেবু চিপে,একটু সালাদ পোলাও এর সাথে মেখে একটু চাপ ছিড়ে যেই খাবেন, বলবেন ভায়া সেই হয়েছে।
🔥স্পেশাল চাপ+পোলাও:১৪০৳
🌐 মুক্তা বিরিয়ানী। দুটো শাখা আছে তবে আপনি অবশ্যই হাড়ভাঙা মোড়ের টাতে যাবেন।
🌐কিভাবে যাবেন?: খিলগাঁও রেলগেট থেকে একটা রিকশা নিবেন বলবেন গোড়ান হাড় ভাঙ্গা মোড়।১৫৳ ভাড়া নিবে।ঠিক হাড়ভাঙা মোড়টাতেই অবস্থিত মুক্তা বিরিয়ানী