মানুষের বাঁচতে হলে খাবার খেতে হয় । এই খাবারে রয়েছে প্রোটিন, ভিটামিন , মিনারেল সহ শরীর গঠনে সহায়তা কারী বিভিন্ন উপাদান । বিভিন্ন ভিটামিন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় । আবার প্রোটিন আমাদের শরীর গঠন করে । সেই জন্য সঠিক উপাদান আমাদের গ্রহন করা জরুরি । অতিরিক্ত ফ্যাট গ্রহন বন্ধ করা জরুরি । প্রতিদিন কিভাবে খাবেন তা নিচে বর্ণনা করছি।
সকালে খাবার বেশ গুরুত্বপূর্ণ। অনেকে সকালে ঘুম থেকে উঠতে দেরি করে এবং সকালে খায় না । যা সাস্থ্যের জন্য ভালো নয় । আবার অনেকে সকালে হালকা খাবার খায় এবং রাতে ভারি খাবার খেতে পছন্দ করে । কিন্তু পুষ্টিবিদগণ রাতে হালকা খাবার খেতে পরামর্শ দেন । প্রতিদিন একটুকরা মাছ বা মাংস অথবা একটি ডিম খাবারের মেনুতে রাখতে হবে । প্রতিবার যেকোনো প্রকার সবুজ শাক রাখা দরকার । কারন এতে প্রচুর ভিটামিন রয়েছে ।
image source : http://asia.ironman.com/triathlon/news/articles/2018/01/every-day-ironman-nutrition-rules.aspx#axzz5QVzazdPg
প্রতিদিন একটি ফল খাওয়া খুব দরকার। বিশেষ করে পুষ্টিকর ফল , যেমন আমলকী, পেয়ারা, আম, জ্যাম , কাঁঠাল , লিছু , তরমুজ , আম , বেল , ডালিম ইত্যাদি খাওয়া যেতে পারে । তবেঁ এক্ষেত্রে পুষ্টিবিদগণের পরামর্শ নেওয়া যেতে পারে । সঠিক মাত্রায় ক্যালরি গ্রহন করতে হবে । বয়স ও শরীর অনুযায়ী পুষ্টিবিদগণ ক্যালরি হিসাব করে খেতে বলেন । কোন খাবারে কি পরিমান ক্যালরি বিদ্যমান তা একটি লিস্ট করে রাখলে ভালো হয় ।