হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই।আশা করি সবাই ভালো।আশা করি সকলের দুর্দান্ত দিন কেটেছে।
বন্ধুরা আজকে সকালে আমি দারুন একটি শরবত খেয়েছি।শরবতটি বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এক কথায় সেটি প্রাকৃতিক ওষুধ।শরবতের দোকানটি নতুন আমাদের বাসার পাশের ষ্ট্যান্ডে নতুন একটি শরবতের দোকান হয়েছে, আমি কিছুদিন ধরেই দোকানটি লক্ষ্য করেছি, তো শরবত খাওয়া হয়নি।তাই আজকে সকালে আগ্রহ নিয়ে গেলাম শরবত খাওয়ার জন্য।আর দোকানে গিয়ে শরবত ক্রয় করার মুহূর্তটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।শরবত ক্রয় করার সময় আমি একটি ভিডিও তৈরি করেছি।ভিডিওটি আপনাদের মাঝে এখানে শেয়ার করলাম।আশাকরি ভিডিওটি আপনারা সবাই দেখবেন।
শরবতের দোকানে গিয়ে আমি দেখলাম শরবতটি অনেক ভালো উপায়ে তৈরি করা হয়।শরবতে অনেক প্রাকৃতিক ওষধি গাছ দেওয়া হয় যেগুলো দ্বারা শরবত আমি এর আগেও খেয়েছি।যেমন শরবতে দেওয়া হয়েছে এলোভেরা, শক্তিমূল শিমুল মূল, ইসুবগুল, আখের গুড়, তালমাখনা, তোকমা ইত্যাদি আরো অনেক রকমের প্রাকৃতিক পণ্য।আমি সেখানে গিয়ে দেখলাম সবগুলোই আমাদের জন্য উপকারী উপাদান।সেই উপকারী উপাদান গুলো দিয়ে শরবত তৈরি করতেছে তো আমি এক গ্লাস শরবত ক্রয় করে নিয়ে এসেছিলাম, সেটা আমি বাড়িতে নিয়ে এসেছিলাম এবং খেয়েছি।আর শরবতটি ক্রয় করে এবং খাওয়ার সেই মুহূর্তটি আপনাদের মাঝে শেয়ার করলাম।আশাকরি ভিডিওটি আপনারা উপভোগ করবেন।আপনারা চাইলে এই শরবতের উপাদান গুলো ক্রয় করে বাড়িতেও বানিয়ে খেতে পারেন।এটা সত্যিই আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
Thank you
▶️ 3Speak