🤗হ্যালো
[Foodies Bee Hive]
সকল বন্ধুরা 🤗
কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। সবাই সুস্থ এবং ভাল থাকুন এটাই কামনা। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজকে আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে টক পাতা ভাজি রেসিপি। যেকোনো রান্নার সাথে টক পাতা দেওয়া যায়। চিংড়ি মাছ দিয়ে টক পাতা ভাজি করলে খেতে একটু বেশি ভালো লাগে। এ কারণে আজকে ভাবলাম একটু টক পাতা ভাজি করি, এবং আপনাদের সকলের সঙ্গে শেয়ার করি। আশা করি আমার পোস্ট আপনাদের ভালো লাগবে।
🔸 উপকরণ 🔸 |
|---|
টক পাতা
পেঁয়াজ
কাঁচামরিচ
চিংড়ি মাছ
লবণ
তেল
আর্টের বিবরণ
🔸ধাপ 1️⃣ 🔸 |
|---|
প্রথমে আমি একটি ফ্রিজের মধ্যে কয়েকটি টক পাতা নিয়ে নিলাম। এরপর সেগুলোকে কুচকুচি করে নিলাম।
🔸ধাপ 2️⃣🔸 |
|---|
এরপর পরিমাণ মতো কিছু চিংড়ি মাছ নিয়ে নিলাম একটি ফ্রিজের মধ্যে।
🔸 ধাপ 3️⃣ 🔸 |
|---|
এরপর পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম পরিমাণ মতো।
🔸ধাপ 4️⃣🔸 |
|---|
এরপর চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে নিলাম। এরপর কড়াই এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ লবণ সবকিছু দিয়ে নেড়ে নিলাম। এরপর চিংড়ি মাছ দিয়ে দিলাম।
🔸ধাপ 5️⃣ 🔸 |
|---|
এরপর কিছুক্ষণ পর ভালোভাবে চিংড়ি মাছগুলো নেড়েচেড়ে নিলাম।
🔸ধাপ 6️⃣ 🔸 |
|---|
এরপর টক পাতাগুলো দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম টক পাতা গুলো।
🔸ধাপ 7️⃣ 🔸 |
|---|
এরপর তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে টক পাতা ভাজি রেসিপি। আশা করি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে এই রেসিপিটি।