Rui fish oil broth
Assalamu Alaikum,
How is everyone? Hope everybody is doing very well and healthy. I'm much better. Today I am sharing with you Rui fish oil soup. Let's see how I made Rui fish soup.
Here I took two rui fish. I have cleaned and cut the Rui fish that will be good.
Here I take
Six pieces of rui fish
9 to 10 green peppers
Two onions
A garlic
A piece of ginger
Cumin and mustard
Salt and turmeric powder
Soybean oil
I will take onion, garlic, green chilli, ginger and cumin together. My spices have been made and taken.
This time I put a ring in the oven. I have given the same amount of oil in the pan and now I will stir it well with the spices kept inside.
After a while, it will be better to move it again with salt and turmeric powder inside.
Then I will put the fish pieces inside it. In this way, I will take out the fish for a while.
Once the fish is removed, I will put enough water inside it. In this way I will cover it with a lid for a while.
After a while, I took it down and made Rui fish oil soup. It's also fun to eat. In our country it is called Rui, the king of fish. This is really real. The taste of Rui fish is different. You must try too. I hope you like it too.
So friends so far today. I wish you all good health. Thank you all very much.
God bless you.
রুই মাছের তেল ঝোল
আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রুই মাছের তেল ঝোল । চলুন বন্ধুরা দেখে আসি আমি রুই মাছের ঝোল কিভাবে করেছি।
এখানে আমি দুইটি রুই মাছ নিয়েছি। রুই মাছ গুলোকে ভাল হবে পরিষ্কার করে কেটে নিয়েছি।
এখানে আমি নিয়েছি
ছয় পিস রুই মাছ
9 থেকে 10 টি কাঁচা মরিচ
দুইটি পেঁয়াজ
একটি রসুন
আদা এক টুকরো
জিরা এবং সরিষা
লবণ এবং হলুদ গুঁড়া
সয়াবিন তেল
আমি পেঁয়াজ ,রসুন, কাঁচা মরিচ ,আদা এবং জিরা একসাথে বেটে নেব। আমার মসলা তৈরি করে নেওয়া হয়ে গেছে ।
এবার আমি চুলায় একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমান মত তেল দিয়েছি এবার এর ভিতরে বেটে রাখা মসলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
কিছুক্ষণ পর এর ভিতর লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে আবারো ভালো হবে নড়াচড়া করে নেব।
এরপর এর ভিতরে মাছের টুকরোগুলো দিয়ে দেব। এভাবে কিছুক্ষণ মাছগুলোকে কষিয়ে নেব।
মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে পরিমাণমতো পানি দিয়ে দেব। এভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব।
কিছুক্ষণ পর এটাকে নামিয়ে নিলে আমার তৈরী হয়ে গেল রুই মাছের তেল ঝোল। এটি খেতেও কিন্তু অনেক মজাদার। আমাদের দেশে বলা হয় মাছের রাজা রুই। এ কথাটা সত্যি বাস্তব কথা। রুই মাছের স্বাদই আলাদা। আপনারাও অবশ্যই চেষ্টা করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
খোদা হাফেজ।