Tal cake is very fun and delicious to eat
Assalamu Alaikum,
How are you all! Hope everybody is doing very well and healthy. I'm much better.
The cake made of palm is very tasty to eat. Rhythm contains a lot of vitamin B. Both palm fruits and seeds can be eaten. Today I made palm cake with palm at home. I thought I would share with you. So let's see how I made palm cake friends.
I have already made the palm table here to make the palm cake. Here I also took coconut cola, rice powder, salt, sugar and flour.
This time I took them all together in one container. This time I have mixed them well. These should be rubbed together well by hand. I got a little soft at first so I took a little flour again. This time I rubbed them well with my hands. When accepting this, care should be taken so that the cake does not become too soft or too hard. The mixture is ready again.
This time I put a ring in the oven and put the same amount of oil in the pan. When the oil is hot, I will fry the light ache cakes. I cut the cakes into small pieces by hand with oil. This time when the cakes change color, that is, they turn red, I picked up the cakes. This is how I made all the cakes. The cakes I am serving in a bowl.
So friends, so far today. I wish you all good health. Thank you all very much.
God bless you.
তালের তৈরি পিঠা খেতে খুবই মজাদার ও সুস্বাদু
আসসালামু আলাইকুম ,
সবাই কেমন আছেন! আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি ।
তালের তৈরি পিঠা খেতে খুবই সুস্বাদু। তালে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি। তাল ফল ও বীজ দুটোই খাওয়া যায়। আজকে আমি বাড়িতে তাল দিয়ে তালের পিঠা তৈরি করেছি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন বন্ধুরা দেখে আসি আমি কিভাবে তালের পিঠা তৈরি করেছি।
তালের পিঠা তৈরি করার জন্য আমি এখানে আগে থেকে তালটা মেজে নিয়েছি। এখানে আমি আরো নিয়েছি নারকেল কোরা, চালের গুঁড়া ,লবণ ,চিনি এবং ময়দা।
এবার আমি এগুলোকে সব একসাথে একটি পাত্রে নিয়েছি। এবার এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এগুলোকে ভালোভাবে একসাথে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে। আমার প্রথমে একটু নরম হয়ে গেছিলো এজন্য আমি আবারও সামান্য ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এটা মেনে নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন বেশি নরম না হয়ে যায় আবার বেশি শক্ত না হয়ে যায় তাহলে পিঠাটা ভালো হবে না। আবার মিশ্রণটা তৈরি হয়ে গেছে।
এবার চুলায় একটি কড়া বসিয়ে কড়াইতে পরিমান মত তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে হালকা আচে পিঠা গুলো ভেজে নেব। পিঠাগুলো আমি হাত দিয়ে ছোট ছোট করে তেলে কেটে দিয়েছি। এবার পিঠাগুলো যখন রং বদলে যাবে অর্থাৎ লালচে রঙ হয়ে যাবে তখন পিঠাগুলো আমি উঠিয়ে নিয়েছি। এভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। পিঠাগূলো আমি একটি পাত্রে নিয়ে পরিবেশন করছি।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই । সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।
খোদা হাফেজ।