Tomato pickled pulses are very tasty to eat cooked
Assalamu Alaikum,
How is everyone? Hope everybody is doing very well and healthy. I'm much better.
Tomatoes are rich in nutrients. Tomatoes are rich in vitamins A, C and phosphorus. Eating tomato salad increases the nutritional value a lot, but cooked tomatoes are very tasty to eat. Today I cooked tomato pickle with tomatoes. So I thought I would share with you. I hope you like it. So let's see how I cooked tomato pickle.
Here are four tomatoes I took to cook tomato pickle. Here I also took onions, crushed garlic, crushed garlic, whole cumin, sugar, salt and turmeric powder.
This time I washed the tomatoes well. I cut the tomatoes into small pieces. This time I put a ring in the oven and put enough water in the pan. When the water is hot, I add chopped tomato pieces, chopped onion and garlic cloves to boil it.
After a while my tomatoes are cooked. This time I took them off the stove. Then I put salt, turmeric powder and sugar inside it. Now I have pasted them together well. Now I have put them in the oven with adequate amount of water inside it.
I put a pan in the oven again and put the amount of oil in the pan with crushed garlic and whole cumin. Stir in the garlic and whole cumin seeds for a while and pour the tomato pickles inside. I took it off the stove when it was strong. It would be very easy with my very few ingredients tomato pickle cooked.
So friends so far today. I wish you all good health. Thank you all very much.
God bless you.
টমেটোর টক ডাল রান্না খেতে খুবই সুস্বাদু
আসসালামু আলাইকুম ,
সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি।
টমেটো পুষ্টিতে ভরপুর। টমেটোর রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং ফসফরাস। টমেটো সালাদ করে খেলে পুষ্টি গুন অনেক বেশি বেড়ে যায় তবে রান্না করা টমেটো খেতে খুবই সুস্বাদু। আজকে আমি টমেটো দিয়ে টমেটোর টক রান্না করেছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা দেখে আসি আমি কিভাবে টমেটোর টক রান্না করেছি।
টমেটোর টক ডাল রান্না করার জন্য আমি এখানে নিয়েছি চারটি টমেটো। এখানে আমি আরো নিয়েছি পেঁয়াজকুচি, রসুনের কোয়া, থেঁতো করা রসুন ,গোটা জিরে, চিনি, লবণ এবং হলুদ গুঁড়া।
এবার আমি টমেটোগুলো কে ভালোভাবে ধুয়ে নিয়েছি। টমেটোগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার চুলায় একটি কড়া বসিয়ে কড়াইতে পরিমাণমতো পানি দিয়ে দিয়েছি। পানি গরম হয়ে গেলে এর ভিতরে কেটে রাখা টমেটোর টুকরো ,পেঁয়াজ কুচি এবং রসুনের কোয়া দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য।
কিছুক্ষণ পর আমার টমেটোগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এরপর এর ভিতর লবণ, হলুদ গুঁড়া এবং চিনি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি ভালোভাবে একসাথে পেস্ট করে নিয়েছি।এবার এর ভিতরে পরিমানমত পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি।পানিতে বলক চলে এলে এটাকে চূলা থেকে নামিয়ে রেখেছি।
আবারো চুলায় একটি কড়া বসিয়ে কড়াইতে পরিমান মত তেল দিয়ে এর ভিতরে থেঁতো করা রসুন এবং গোটা জিরে দিয়ে দিয়েছি। রসুন এবং গোটা জিরা কিছুক্ষণ নাড়াচাড়া করে এর ভিতরে টমেটোর টক ডাল ঢেলে দিয়েছে। এটাতে বলক চলে এলে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমার খুবই অল্প উপকরণ দিয়ে খুবই সহজ হবে টমেটোর টক ডাল রান্না করা হয়ে গেছে।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
খোদা হাফেজ।