Very fun kachu flower frying recipe
Assalamu Alaikum,
How is everyone? Hope everybody is doing very well and healthy. I'm fine too. Today I am sharing with you a very fun kachu flower frying recipe. I hope you like it.
First I collected kachu flowers from kachu tree.
Then I will remove the inner white flower part from the kachu flower. Then I will cut the flowers into small pieces.
If it is cut into small pieces, it will be better to wash it. Then I will cut seven to eight green chillies, chop two onions and one garlic.
Then I will put a ring in the oven. Stir well with onion and garlic in oil in a pan.
Then I will mix the chopped kachu flowers with salt and turmeric powder. If you stir it in this way for a while, kachu flower fry will be made.
My kachu flower fry is ready. But it is also very fun to eat. You can make it at home if you want. You must let me know how this post went.
So friends so far today. I wish you all good health. Thank you all very much.
God bless you.
খুবই মজাদার কচুর ফুল ভাজি রেসিপি
আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার কচুর ফুল ভাজি রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে।
প্রথমে আমি কচু গাছ থেকে কচুর ফুল সংগ্রহ করে নিয়েছি।
এরপর কচুর ফুল থেকে ভেতরের সাদা ফুলের অংশটা বাদ দিয়ে দেবো। এরপর ফুল গুলো ছোট ছোট করে কেটে নেব।
ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেলে ভালো হবে ধুয়ে নেব। এরপর সাতথেকে আটটি কাঁচামরিচ কেটে নেব, দুইটি পেঁয়াজ ও একটি রসুন কুচি করে নেব।
এরপর চুলায় একটি কড়া বসিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে ঝাল পেঁয়াজ এবং রসুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
এরপর কেটে রাখা কচুর ফুল দিয়ে এর ভিতর লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে কচুর ফুল ভাজি তৈরি হয়ে যাবে।
আমার কচুর ফুল ভাজি তৈরি হয়ে গেছে। এটা কিন্তু খেতেও ভীষণ মজাদার। আপনারা চাইলে বাড়িতে তৈরি করে দেখতে পারেন।আমার এই পোস্টটি কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
খোদা হাফেজ।