Very nutritious jute vegetable cooking recipe
Assalamu Alaikum, how are you all? Hope everybody is doing very well and healthy. I'm much better. Today I am sharing with you the cooking of very nutritious jute vegetables.
We all know about jute trees. In our country usually jute trees are planted during the rainy season. The ash from jute is used to make sacks, carpets and wool, and the jute is used for fuel in rural areas.
The leaves of the jute tree are cooked and it is called jute in rural areas. Today I will share with you this jute vegetable cooking. This jute has a lot of vitamins. So let's see how I cooked this jute vegetable.
I have taken jute leaves from the jute tree here to cook jute vegetables. Now I will wash the leaves well. I took another-
Green pepper
Chop the onion
Crushed garlic
Whole cumin
Soybean oil
Salt and turmeric powder
This time I put a ring in the oven. I put jute in the pan and covered it with raw chilli, salt and turmeric powder.
After a while, I will lift the lid and move it well so that there is no water inside it.
Then I took it down from the stove and put it in the oven again. I put oil in the pan. When the oil is hot, stir in the crushed garlic and whole cumin and when the light color changes, I will pour the jute inside.
Now I will mix it well so that the oil will be better mixed with the jute.
This is how my jute vegetables were cooked. But it is much better to eat.
So far today. I wish you all good health. Thank you all very much.
God bless you.
খুবির পুষ্টিগুণসম্পন্ন পাট শাক রান্না রেসিপি
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই পুষ্টিগুণসম্পন্ন পাট শাক রান্না।
আমরা কমবেশি সবাই পাট গাছ সম্পর্কে জানি। আমাদের দেশে সাধারণত পাট গাছ বর্ষাকালে রোপন করা হয়। পাট থেকে যে আশ পাওয়া যায় তা থেকে কিন্তু বস্তা, কার্পেট এবং উল ইত্যাদি তৈরি করা হয় আর যে পাটকাটি পাওয়া যায় সেটা গ্রামাঞ্চলে জ্বালানির কাজে ব্যবহার করা হয়।
আবার পাট গাছের পাতা রান্না করা হয় এটাকে গ্রামাঞ্চলে পাটশাক বলে। আজকে আমি আপনাদের সাথে এই পাট শাক রান্না শেয়ার করব। এই পাটশাকের আছে প্রচুর পরিমাণে ভিটামিন। তো চলুন বন্ধুরা দেখে আসি আমি এই পাট শাক কিভাবে রান্না করেছি।
পাট শাক রান্না করার জন্য আমি এখানে পাট গাছের জালি পাতা নিয়েছি। এবার পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। আর নিয়েছি-
কাঁচা মরিচ
পেঁয়াজ কুচি
থেঁতো করা রসুন
গোটা জিরে
সয়াবিন তেল
লবণ এবং হলুদ গুঁড়া
এবার চুলায় একটি কড়া বসিয়ে দিলাম। কড়াইতে পাটশাক দিয়ে দিলাম এবং এর উপরে দিয়ে দিলাম কাঁচা মরিচ, লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
কিছুক্ষণ পর ঢাকনা টা উঠিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে করে এর ভিতরে কোন পানি না থাকে।
এরপর চুলা থেকে এটাকে নামিয়ে নিয়ে আবারও চুলায়একটি করা বসিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর ভিতর থেঁতো করা রসুন এবং গোটা জিরে দিয়ে নড়াচড়া করে হালকা কালার বদলে গেলে ভিতরে পাটশাক ঢেলে দেবো।
এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব যেন তেল ভালো হবে পাটশাকের সাথে মিশে যায়।
এভাবে তৈরী হয়ে গেল আমার পাট শাক রান্না। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে।
আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকুন ,সুস্থ থাকুন এই কামনা করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
খোদা হাফেজ।