১ম সুন্নতঃ- ফজরের নামাযে সুরা সাজদা ও সুরাহ আল ইনসান তেলয়াত করাঃ
আবু হুরায়রা হইতে বর্নিত রসুল (সঃ) বলেছেন, শুক্রবারের ফজরের নামাযে সুরাহ আস-সাজদা ও সুরাহ আল-ইনসান তেলয়াত করার অভ্যাস করা।
-সহিহ বুখারী ৮৯১
২য় সুন্নতঃ- গোসল করাঃ
আব্দুল্লাহ বিন উমর হইতে বর্নিত রসুল (সঃ) বলেছেন তোমাদের প্রত্যেক মুসলমান পুরুষ যেন অবশ্যই গোসল করে দাঁত পরিস্কার করে মেসওয়াক দিয়ে এবং সুযোগ থাকলে সুগন্ধী ব্যবহার করা।
-সহিহ আল বুখারীঃ ৮৮০
৩য় সুন্নতঃ- সুরাহ আল-কাহফ তেলওয়াত করা।
৪র্থ সুন্নতঃ- বেশী বেশী দুরূদ পাঠ করা। [- আবু দাউদঃ ১০৪৭]
৫ম সুন্নতঃ- উত্তম পোষাক পরিধান করা ও সুগন্ধী ব্যবহার করা। [- বুখারীঃ ৮৮৬, ৮৮০]
৬ষ্ঠ সুন্নতঃ- জুম্মার নামাযের জন্য তাড়াতাড়ি মসজিদে যাওয়া এবং ইমামের কাছাকাছি বসা। [- বুখারিঃ ]
৭ম সুন্নতঃ- নীরব থাকা ও মনোযোগ দিয়ে খুতবা শুনা। [-বুখারিঃ ৯৩৪]
৮ম সুন্নতঃ- জুম্মার নামাযের পর ২/৪ রাকাত নফল নামায আদায় করা। [-মুসলিমঃ ৯৩৪]
৯ম সুন্নতঃ- জুম্মার নামাযের পর একটু ঘুমাইয়া নেওয়া। [- বুখারীঃ ৯৪০]
১০ম সুন্নতঃ- বেশি বেশী দোয়া করা বিশেষ করে আসরের নামাযের পর থেকে মাগরিব পর্যন্ত। [-আবু দাউদঃ ১০৪৮]