আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখবো কিভাবে আলু পাকোড়া করতে হয়। বিকালের নাস্তায় খুব সহজেই অল্প সময়ের মধ্যে করতে পারবেন। ধাপে ধাপে আপনাদের দেখবো কিভাবে করতে হবে। চলুন দেখে নেই।
প্রয়োজনীয় উপকরণঃ
মাঝারি আলু ২ টি
ডিম ১ টি
পিয়াজ কুঁচি ১/২ কাপ
কাচামরিচ ৪-৫ টি
ধনিয়াপাতা কুঁচি ১ চামচ
হলুদ গুড়া ১/২ চামচ
লাল মরিচ গুড়া ১/২ চামচ
আদা রসুন বাঁটা ১/২ চামচ
ভাঁজা জিরা গুড়া ১/৪ চামচ
গরম মসলা ১/৪ চামচ
ধনিয়া গুড়া ১/২ চামচ
কর্ণফ্লাওয়ার
বেকিং সোডা ১/৪ চামচ
লবণ
কার্যপ্রণালীঃ
প্রথমে আলু ছিলে নিয়ে এভাবে কুঁচি করে কেটে পানিতে ৫-৭ মিনিট ভিজিয়ে রাখতে হবে।
এবার একটি পাত্রে আলু কুঁচি নিয়ে তাতে কেটে রাখা পিয়াজ, কাঁচামরিচ, ধনিয়াপাতা, লবণ ও এক এক করে সব গুড়া মসলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
সব মসলা দিয়ে মাখানো হয়ে গেলে একটি ডিম ফাটিয়ে দিয়ে মাখিয়ে নিতে হবে।
এবার বেকিং সোডা ১/৪ চামচ দিয়ে অল্প অল্প করে কর্ণফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।
এবার একটি কড়াইতে তেল গরম করতে দিয়ে মাখানো আলু পাকোড়া সাইজের নিয়ে তেলের উপরে ছেঁড়ে দিতে হবে। একপাশ লাল হয়ে গেলে উল্টিয়ে অপরপাশ ভেঁজে নিতে হবে। দুইপাশে লাল হয়ে আসলে নামিয়ে ফেলতে হবে। একটি প্লেটে টিস্যু নিয়ে তার উপরে রাখতে হবে।
খুব সহজেই হয়ে গেলো মচমচে গরম আলু পাকোড়া। বাসায় অবশ্যই তৈরি করে দেখবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।