হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। সন্ধ্যায় আজকে বৃষ্টি হয়েছে। এই কারনে অনেক খিচুরি খেতে ইচ্ছা করছিলো। অসুস্থতার কারনে খালাও আজকে বাসায় আসে নাই। সারাদিন রান্না বন্ধ। তখনি চিন্তা করে ফেললাম আজকে খিচুরি খাবো। রাতের খাবারে ঝটপট রান্না করে ফেললাম সবজি খিচুরি।বাসায় সবজি যা ছিলো তাই দিয়েই রান্না করে ফেললাম। চলুন তাহলে দেখে নেই-
প্রয়োজনীয় উপকরণঃ
চাল ২৫০ গ্রাম
মসুর ডাল ১০০ গ্রাম
পিয়াজ কুঁচি ১/২ কাপ
রসুন কুঁচি ১ চামচ
কাঁচা মরিচ ৪-৫ টি
আলু
বরবটি
টমাটো
মিষ্টিকুমড়া
হলুদ গুড়া ১/২ চামচ
লাল মরিচ গুড়া ১/২ চামচ
ভাঁজা জিরা গুড়া ১/৪ চামচ
দারুচিনি
এলাচ ২ টি
লবঙ্গ ২ টি
গোল মরিচ ৪ টি
ধনেপাতা কুঁচি
লবণ স্বাদমত
কার্যপ্রণালীঃ
একটি বাটিতে চাল ও ডাল নিয়ে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে।
এক বাটি পরিমাণ সবজি কেটে নিয়েছি। এখানে আলু, বরবটি, টমাটো ও মিষ্টি কুমড়া দিয়েছি।
এবার প্যানে ৩ চামচ পরিমাণ তেল নিয়ে তাতে দারুচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ ও রসুন ছেঁড়ে দিয়ে ১ মিনিট ভাঁজতে হবে। পিয়াজ কুঁচি দিয়ে দিতে হবে।
পেঁয়াজ হালকা লাল হয়ে আসলে সব গুড়া মসলা দিয়ে সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
মসলা কষানো হয়ে গেলে কেটে রাখা সবজি গুলো দিয়ে ২ মিনিট ভেঁজে নিতে হবে।
সবজি ভাঁজা হয়ে আসলে চাল দিয়ে দিতে হবে। ২-৩ মিনিট ভালো করে নেড়ে দেড় কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিতে হবে। এবার জ্বাল বাড়িয়ে ৭-৮ মিনিট রান্না করতে হবে।
হালকা পানি কমে আসলে কাঁচা মরিচ দিয়ে দিতে হবে। এবার জ্বাল একদম কমিয়ে দিয়ে ১৫ মিনিট ঢেকে রেখে দিতে হবে রেখে দিতে হবে। রান্না হয়ে গেলে উপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলতে হবে।
খুব অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে গেলো সবজি খিচুরি। এখানে দুইজনের জন্য রান্না করেছি। আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করে দেখতে পারেন।আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।