আজকের মূল বিষয়: ফুচকা
বন্ধুগণ বাংলাদেশের জনপ্রিয় একটি খাবার হচ্ছে ফুচকা এবং এটা পছন্দ করে না এরকম মানুষ খুব কমই রয়েছে। বিশেষ করে মেয়েরা এটা খেতে খুবই বেশি ভালোবাসে এবং মেয়েদের সবচাইতে প্রিয় খাবার এটি। ফুচকা এশিয়া মহাদেশের বেশিরভাগ দেখা যায় তবে ভারত ও বাংলাদেশের এটা খুবই প্রচলিত একটি খাবার।
ফুচকা তৈরীর কিছু ধারনা
ফুচকা তৈরি করা একেবারে সহজ নয় তবে বর্তমানে বাজারে এগুলা কিনতে পাওয়া যায়। তাই বাড়িতে খেতে ইচ্ছা করলে বানানোর প্রয়োজন পড়ে না, বাজার থেকেই প্যাকেট কিনে আনা যায়। তারপর সেগুলো তেলে ভেজে নিলে তৈরি হয়ে যায় ফুচকা। তারপর ফুচকার মধ্যে দিতে হয় ডাল, আলু এবং আরো অনেক জিনিস। তারপর এগুলো সব মিশিয়ে ফেলতে হয় এবং তারপর ফুচকার এক কোণা ভেঙে মিশানো জিনিসগুলো দিয়ে দিতে হয়। তারপর প্রয়োজন পড়ে তেতুলের টক এবং এই টক এর জন্যই ফুচকা আরো বেশি সুস্বাদু হয়ে থাকে।
ফুচকা পাওয়া যাওয়ার স্থান
আমি নিজেও ফুচকা খেতে খুবই ভালোবাসি এবং প্রায়ই ফুচকা খেয়ে থাকি। ফুচকা একটি রাস্তার খাবার হিসেবে পরিচিত এবং রাস্তার পাশদিয়ে এই খাবারের দোকান বেশি দেখা যায়। আমাদের এলাকায় যখন ফুচকা বিক্রেতা ফুচকা নিয়ে আসে তখন তার চারপাশে ভিড় হয়ে যায় এবং বেশিরভাগ মেয়েদের দেখা যায়। ছেলেরাও থাকে তবে মেয়েদের তুলনায় ছেলেরা কম থাকে।
বন্ধুদের সাথে ফুচকা খাওয়ার মজা
আমি এবং আমার বন্ধুরা গতকাল একটা গ্রামে গিয়েছিলাম ঘুরতে এবং সেখানে গিয়ে দেখি একটা দোকানে ফুচকা বিক্রি করছে। তখন আমরা সকলেই সেই দোকানদারের কাছে যাই এবং 5 প্লেট ফুচকা দিতে বলি। 5 প্লেট ফুচকা অর্ডার দেয়ার কারণ হচ্ছে আমরা পাঁচ বন্ধু ছিলাম তাই 5 প্লেট অর্ডার দিই। প্রতিপ্লেট ফুচকা বাংলাদেশি টাকায় 50 টাকা করে নেয় এবং যার HIVE এর মূল্য অনুযায়ী দাঁড়ায় প্রায় 0.80 Hive
| PHOTOGRAPHY DETAILS | |
|---|---|
| Camera | MOBILE |
| Model | Vivo V20 |
| Category | Photography |
| Location | BANGLADESH |