বন্ধুগণ মিষ্টি খেতে পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে খুব কমই রয়েছে। আমি নিজেও মিষ্টি খেতে খুব ভালোবাসি এবং প্রায় দিনই মিষ্টি খেয়ে থাকি। বন্ধুগণ আজকের এই মিষ্টিগুলো বাংলাদেশের তৈরি কিছু প্রকারের মিষ্টি এবং এই রকম মিষ্টি আপনি এশিয়া মহাদেশে বেশিরভাগ দেখতে পাবেন। এই মিষ্টিগুলো অধিক প্রচলন রয়েছে বাংলাদেশ এবং ভারতে।
আজকের এই মিষ্টিগুলো বাংলাদেশের জনপ্রিয় মিষ্টি এবং এই মিষ্টিগুলো ক্রয় করা হয়েছে বাংলাদেশের জেলা রাজবাড়ী সেখান থেকে। রাজবাড়ীর মিষ্টি খুবই নামকরা এবং পুরো বাংলাদেশের এই মিষ্টির প্রচলন রয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মিষ্টিগুলো ক্রয় করার জন্য অনেকেই রাজবাড়ী আসে।
এখানে কয়েক ধরনের মিষ্টি রয়েছে এবং এগুলোর আলাদা আলাদা নাম রয়েছে। একেক জনের কাছে একেক ধরনের মিষ্টি পছন্দের এবং আমার কাছে পছন্দের মিষ্টিটা হচ্ছে চমচম। এটা লম্বা ধরনের হয়ে থাকে এবং এটা আমি খুবই পছন্দ করি।
ছবিতে 6 ধরনের মিষ্টি রয়েছে এবং মিষ্টি গুলোর আলাদা আলাদা নাম রয়েছে। আমি মিষ্টিগুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করছি :
বরফি
এটা সাদা রঙের হয়ে থাকে এবং এই মিষ্টিটা দেখতে অনেকটা চতুর্ভুজ এর মত দেখা যায়। এই মিষ্টিটা খেতে খুবই সুস্বাদু এবং দেখতে চমৎকার।
চমচম
এটা দেখতে লম্বা ধরনের হয়ে থাকে এবং এটা আমার পছন্দের একটি মিষ্টি। এই মিষ্টি খেতে খুব সুস্বাদু এবং এই মিষ্টি একবার খেলে সারা জীবন এই মিষ্টি খেতে ইচ্ছা করবে।
রসগোল্লা
রসগোল্লা গোল ধরনের হয়ে থাকে এবং এই মিষ্টিটা রসের মধ্যে থাকে। তাই এর নাম দেওয়া হয়েছে রসগোল্লা। রসের সাথে রসগোল্লা খাওয়ার মজাই আলাদা।
কমলাভোগ
এই মিষ্টিটা গোলাকার হয়ে থাকে এবং এই মিষ্টিটা খেলে আপনি কমলার গন্ধ পাবেন। মিষ্টিটা অনেকটাই চমচম মিষ্টির মত তবে চমচম লম্বা হয়ে থাকে এবং কমলাভোগ গোল হয়ে থাকে
কালোজাম
এই মিষ্টিটা কালো রঙের হয়ে থাকে এবং এই মিষ্টিটা রসের মধ্যে থাকে। এই মিষ্টিটাও গোলাকার হয়ে থাকে এবং এটি আমার পছন্দের আরেকটি মিষ্টি।
লাড্ডু
লাড্ডু সবচাইতে সস্তা একটি মিষ্টি এবং এই মিষ্টিটা গোলাকার হয়ে থাকে। সস্তা হলেও এই মিষ্টিটা খেতে আমার খুব ভালো লাগে এবং আমার মত অনেকেই এই মিষ্টিটা পছন্দ করেন
| PHOTOGRAPHY DETAILS | |
|---|---|
| Camera | MOBILE |
| Model | Vivo V20 |
| Category | Photography |
| Location | BANGLADESH |