অত্যুক্তি হবে না যদি বলি আমি সবসময় একজন কবি হতে চেয়েছিলাম৷ এখনো চাই৷ আমার কবিতা ভাবণা আমূল পরিবর্তন করে দিয়েছিলেন বিনয় মজুমদার৷ বিনয়কে আবিষ্কার করে বুঝেছিলাম কবিতা লেখা অত সহজ নয় আসলে৷ একটা সহজাত প্রতিভা থাকা চাই৷ 'ফিরে এসো, চাকা' না পড়লে এতদিনে আমার অন্তত একটা হলেও কবিতার বই থাকতো৷ এবং নি:সন্দেহে সেটা অতি সস্তা মানের কবিতার বই হতো৷
RE: এক অসুখে দু'জন অন্ধ