আসসালামু আলাইকুম,
আল্লাহর অশেষ মেহেরবানীতে আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে একটি মজাদার রেসিপি নিয়ে। আমার এই মজাদার রেসিপি টির নাম হচ্ছে "চিকেন মোমো"। মোমো শুনলেই যেন কেমন খেতে ইচ্ছে করে। আর খেতে ইচ্ছে হলেই চিন্তা হয় জানি যে মোমো কত কষ্ট করেই না বানাতে হয়। আসলে এই মোমো বানানো খুবই সহজ। আজকে আমি খুব অল্প সময়ে এই মজাদার চিকেন মোমো রেসিপি টি কিভাবে তৈরি করেছি তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
উপকরণ : আমার এই মজাদার চিকেন মোমোর রেসিপি বানানোর জন্য যে সব উপকরণ লাগছে নিচে তা তুলে ধরা হলো :
মুরগির মাংস আধা কেজি হাড়ছাড়া
ময়দা /চালের গুড়া 1 কাপ
দারচিনি ছোট দুই টুকরো
এলাচ চারটি
তেজপাতা তিনটি
পেঁয়াজ তিনটে
আদা বাটা আধা চামচ
রসুন বাটা আধা চামচ
হলুদ গুড়া আধা চামচ
মরিচ গুড়া আধা চামচ
জিরা আধা চামচ
লবন স্বাদমতো
তৈল পরিমাণ মতো
4/5 টা কাচা মরিচ
প্রস্তুত প্রণালীঃ
প্রথমেই আস্ত মুরগিটা ধুয়ে নেব ভালো করে । তারপর আমি মুরগির বুকের অংশ থেকে হাড় ছাড়ানো আধা কেজি মাংস নেব। এক্ষেত্রে মুরগির অন্য অংশের মাংস না নেওয়াই ভালো। আবারও হাড় ছাড়ানো মাংসগুলোকে ধুয়ে নেব। এ পর্যায়ে আমি মুরগির মাংস গুলোকে কিমার মত করে ধারালো ছুড়ি দিয়ে চপিং করে নেব। এখন পেয়াজ কুচি করে কেটে নেব।
এবার চুলায় একটি কড়াই বসিয়ে এরমধ্যে পর্যায়ক্রমে পেঁয়াজ, দারচিনি, এলাচ তেজপাতা এবং পরিমান মত তৈল দিয়ে দেব। কিছুক্ষণ পর পেঁয়াজ বাদামি রং হয়ে এলে এরমধ্যে আদ বাটা, রসুন বাটা, জিরা গুঁড়ো,হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দেব এবং মসলাগুলো যেন লেগে না যায় তাই সামান্য পরিমাণে পানি দিয়ে দেব।
এবার মাংসগুলো দিয়ে ভালো করে কষাবো। কষা হয়ে গেলে আবারো সামান্য পরিমাণে পানি দেবো। পানি যখন কমে মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে তখন আমি চুলা থেকে কড়াই নামিয়ে রাখব।
এখন আমি মাঝারি সাইজের একটি হাঁড়ি নিয়ে এর মধ্যে অর্ধেক হাঁড়ি পানি দিয়ে বসিয়ে দেবো, আর একটি ঝুড়ি তার উপর রেখে দেব। আমি এখানে পইন হিসেবে স্টিলের ঝুড়ি নিয়েছি। আপনারা চাইলে এখানে ভাপা পিঠা বানানোর জন্য যে পইন ব্যবহার করা হয় তাও নিতে পারেন অথবা রাইস কুকার ও নিতে পারেন ভাপে সেদ্ধ করার জন্য।
এ পর্যায়ে আমি পরিমাণ মত লবন ও সামান্য পানি দিয়ে ময়দা মেখে নেব যেন তা বেলুনি দিয়ে রুটি বানানো উপযুক্ত হয় এমন ভাবে। এবার ময়দা গুলো দিয়ে ছোট ছোট রুটি তৈরি করব বা কোন কিছুর ঢাকনা দিয়ে গোল মাপে কেটে নেব। এভাবে দশ-বারোটি ছোট ছোট লুচির আকৃতির রুটি তৈরি হয়ে গেলে আমি এগুলোর একটি একটি করে নিয়ে আগে থেকে বানিয়ে রাখা মুরগির মাংসের কিমা পুর হিসাবে রুটির মধ্যে রাখব এবং মোমোর আকৃতিতে রুটি গুলোকে ভাঁজ করে নেব।
এভাবেই আমি সবগুলো মোমোকে বানিয়ে নেব। তারপর ভাপে বসিয়ে রাখা ঝুড়ির মধ্যে একটি একটি করে মোমো সুন্দর করে সাজিয়ে দেব গরম পানির ভাপে সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 10 মিনিট সময় লাগতে পারে মোমো সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর গরম পানির ভাপ থেকে নামিয়ে এনে গরম গরম পরিবেশন করুন চিকেন মোমো। সাথে সস ও সালাদ দিয়ে পরিবেশন করতে পারেন।
বাসায় কোন বিশেষ অতিথি আসলে ঝটপট এভাবেই বানিয়ে ফেলতে পারেন চিকেন মোমো। যেহেতু এটা ভাজাপোড়ার কোন ঝামেলা নেই তাই এতে করে গ্যাস্টিকের কোন সমস্যা ও হবে না। যারা ভাজাপোড়া জাতীয় খাবার খেতে চান না তারাও এই খাবারটি আগ্রহের সাথে খেতে চাইবেন।
আজকের মতো এখানেই শেষ করছি। আবার কখনো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হবো ইনশাল্লাহ। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ
Assalamu Alaikum,
By the grace of Allah , I hope everyone is well. I am also well with your blessings. Today I have come up with a testy recipe for you. My name for this testy recipe is "Chicken Momo". Momo wants to eat as soon as he hears it. And when I want to eat, I think that I know how to make Momo without much effort. In fact, this momo is very easy to make. Today I am going to show you how to make this testy chicken momo recipe in a very short time.
Ingredients: Here are some of the ingredients I need to make this testy Chicken Momo recipe:
Half a kilo of chicken without bones
1 cup of flour / rice powder
Cinnamon two small pieces
Cardamom four
Bay leaves are three
Three onions
Half a teaspoon of ginger paste
Half a teaspoon of garlic paste
Half a teaspoon of turmeric powder
Half a teaspoon of chili powder
Half a teaspoon of cumin
Salt to taste
Like the amount of oil
4/5 hours raw pepper
Preparation:
First I will wash the whole chicken well. Then I will take half a kilo of boneless meat from the chicken breast. In this case, it is better not to take the meat of other part of the chicken. I will wash the bones again. At this stage I will chop the chicken meat like a mince with a sharp knife. Now I will chop the onion.
Now put a pan in the oven and add onion, cinnamon, cardamom bay leaves and oil in quantity. After a while, when the onion turns brown, add ad bata, garlic bata, cumin powder, turmeric powder, chilli powder and a small amount of water so that the spices do not stick.
Now I will cook the meat well. After tanning, I will give a small amount of water again. When the water is low and the meats are cooked, I will put the pan down from the oven.
Now I will take a medium sized pot and put half a pot of water in it, and put a basket on it. I took the steel basket as a pine here. If you want, you can take the pine used for making steamed cake here or you can also take rice cooker for steaming.
At this stage I will knead the flour with the same amount of salt and a little water so that it is suitable for making bread with balloons. Now I will make small loaves with the flour or cut it into rounds with a lid. When ten or twelve small loochi-shaped loaves are made in this way, I will take them one by one, put them in the bread as minced chicken and fold the loaves in the shape of a momo.
This is how I make all the momos. Then I will arrange Momo one by one in the steamed basket to steam it in hot water. Momo can take about 10 minutes to cook. After 10 minutes, remove from the steam and serve hot. Chicken Momo. Can be served with sauce and salad.
This is how a special guest at home can actually make Chicken Momo instantly. Since it is not a problem of frying, it will not cause any gastric problems. Those who do not want to eat fried food will also want to eat this food with interest.
I am ending here like today. I will come again sometime to share with you a new recipe inshallah. If you like this recipe, you must try it at home. I hope you like it too. Pray for me and my family. I am saying goodbye to all of you with Eid wishes.
Allah Hafez