আসসালামু আলাইকুম
আশা করি সবাই আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমি আপনাদের উদ্ভিদের মধ্যে কলমি শাকের কিছু গুণাবলী সম্পর্কে জানানোর জন্য উপস্থিত হয়েছি
যেসব নামে পরিচিতি :
হিন্দি ভাষায় করেবু, তামিলে কেলাঙ্গু, সংস্কৃতিতে কলম্বি আর বাংলা ভাষায় কলমি শাক বলা হয়ে থাকে।
কলমি শাক এর বিবরণ :
কলমি শাক বর্ষজীবী লতা জাতীয় উদ্ভিদ। পানির উপর লতিয়ে বহুদূর পর্যন্ত এগিয়ে যায়। ভেতরটা ফাপা থাকে। এরমধ্যে মধ্যে গাট থাকে। এর প্রতিটি গাট থেকে শেখর বের হয়।3থেকে 6 ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এর পাতা। এর আগার দিকটা বেশ সরু থাকে। এর পুষ্পদন্ড 2 থেকে 7 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়।একটা পুষ্পদন্ড থেকে পাঁচটা পর্যন্ত ফুল ফোটে। বেশ বড় হয় এর ফুলের আকার। এর রং অনেক সময় বেগুনি কিংবা সাদা হয়।ফুলের বীর্যকোষ গোলাকার হয় এবং সরু ও ছোট ছোট লোম থাকে। বর্ষাকালীন সময়ে এর ফুল ফুটতে শুরু করে এরপরই এর ফল দেখা যায়। অন্যান্য ঋতুতে ও এই গাছের ফুল ফুটতে দেখা যায় কিন্তু তা খুব কমই হয়।
কলমি শাক কোথায় জন্মে :
আমাদের দেশে সর্বত্র এবং এশিয়ার বিভিন্ন দেশেই পুকুরে,ডুবায়, জলাশয়ে ও মাঠে কলমি শাক নিজ থেকে জন্মাতে দেখা যায়। আমাদের দেশে পুরাতন পুকুরে, খালে ও অন্য ধরনের জলাশয় এই কলমি শাক জন্মানোর আদর্শ স্থান। বর্তমানে আমাদের দেশে এই কলমি শাক চাষ করা হয়ে থাকে। কেননা দিন দিন এর চাহিদা বেড়েই চলেছে। পুষ্টিগুণে সমৃদ্ধ
এই কলমি শাক বিভিন্ন রোগের উপশম হিসেবেও কাজ করে। তাই আমাদের সপ্তাহে অন্তত একবার এই কলমি শাক খাওয়া উচিত যা অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ।
কলমি শাক এর বিশেষ গুনাগুন নিচে তুলে ধরা হলো :
অনেক সময় মানব শরীরে বিভিন্ন ধরনের ফোড়া দেখা দেয়। এই ফোড়া পাকানোর জন্য, কিংবা ভেতরে পুঁজ জমে গেছে। কিন্তু ফোড়ার কোন মুখ বেরোচ্ছে না। আর যার ফলে অসহনীয় যন্ত্রণা হচ্ছে। এই পরিস্থিতিতে পুজ যখন বসতে শুরু করে তখন কষ্ট আরো দ্বিগুন বেড়ে যায়। তখন কলমি শাকের ডগা ও শেকড় বেটে ফোড়ার উপর প্রলেপ দিলে মুখ হতে পুজ ও রক্ত বেরিয়ে আসে খুব সহজেই।
কোন মানুষ যদি আর্সেনিক বা আফিং এর বিষ বেশি পরিমাণ খেয়ে ফেলে আর বমি করতে শুরু করে, তখন 35 থেকে 70 মিলিলিটার পরিমাণ কলমি শাকের রস খাওয়ালে বিষক্রিয়া নষ্ট হয়ে যায়। এতে করে রোগীর মৃত্যুর আশঙ্কা ও আর থাকে না।
দেশে প্রায় প্রতিবছরই বসন্ত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। আর সেই পরিস্থিতিতে যদি পরিবারের কারো এই রোগ হয়ে যায় তখন তা থেকে পরিত্রান পাওয়ার জন্য রোজ সকালে কলমি শাকের কাণ্ড ও পাতায় রস তিন চামচ পরিমাণ, আধকাপ গরুর গরম দুধের সঙ্গে মিশিয়ে দিনে একবার করে খেলে বসন্তের প্রাদুর্ভাব কমে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বসন্ত রোগ হওয়ার আগেই কলমি শাক খেলে বসন্ত রোগ না হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
দীর্ঘদিন রোগে ভোগার কারণে অথবা সন্তান প্রসব হলে মায়ের শরীর সাধারণভাবে দুর্বল হয়ে পড়ে। আবার অনেক সময় স্নায়ুবিক দুর্বলতা দেখা দেয়। এমন পরিস্থিতিতে শাকের কাণ্ড ও পাতা বেটে তার 20 মিলি লিটার রস এক কাপ ঠান্ডা দুধ ও এক চামচ মিছরি গুঁড়ো সহ সকালে একবার করে খেলে স্নায়ুবিক ও সাধারণ দুর্বলতা দুটোতেই সুফল পাওয়া যায়। তবে দুই সপ্তাহ নিয়মিত খেতে হবে।
কারো পেট কষে গেলে এ পরিস্থিতিতে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। এই পেট কশার কারণে অনেক সময় পাইলস এর মত কঠিন রোগ ও দেখাদেয়। এমন পরিস্থিতিতে কলমি শাকের রস রোদে শুকিয়ে তার এক চামচ গুঁড়ো ঠান্ডা পানির সঙ্গে খেলে পেট পরিষ্কার হয়ে মল বেরিয়ে আসে।
সদ্য জন্মানো সন্তান অনেক সময় মায়ের দুধ পায়না। যার ফলে শিশুর ওজন ধীরে ধীরে কমতে থাকে। এমন পরিস্থিতিতে 3/4 চামচ কলমি শাকের পাতার রস ও কান্ডের রস সামান্য গাওয়া ঘি দিয়ে ভালো করে মিশিয়ে সকালে ও বিকালে কয়েকদিন খাওয়ালে অবশ্যই মায়ের বুকের দুধ বাড়বে ইনশাল্লাহ।
মায়েদের স্তনের ঠুনকো রোগে কলমি শাকের কাণ্ড পাতা ভালোভাবে বেটে সামান্য গরম করে লাগাতে হয়। ঠুনকো পেকে গেলে কলমি পাতার রস দিয়ে ধুয়ে দিতে হবে। এতে করে চার দিনের মধ্যেই স্তনের ফোলা কমবে ও শক্ত ভাবটা নরম হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তাছাড়া বসে যাওয়া দুধ ও তরল হয়ে বেরিয়ে যাবে।
আমাদের দেশে এই কলমি শাক বিভিন্নভাবে রান্না করে খাওয়া হয়। যেহেতু এই কলমি শাক খাওয়ার বিশেষ পুষ্টি গুণাগুণ রয়েছে তাই মোটামুটি কমবেশি সবাই এ শাক পছন্দ করে।
সুতরাং আমার অনুরোধ
আজকের মতো এখানেই শেষ করছি। আবার কখনো সময় পেলে, আমার জানা কোন বিশেষ গাছের বিশেষ গুণাগুণ আপনাদের সামনে উপস্থাপন করবো।
সুতরাং সবার প্রতি আমার বিশেষ অনুরোধ, যেহেতু এই শাকটি আমাদের হাতের কাছে সব সময় পাওয়া যায় তাই আশা করি এই শাকের গুনাগুন সম্পর্কে অবহিত হওয়ার পর এখন থেকে সবাই নিয়মিতভাবে কলমি শাক খাওয়া শুরু করবেন।
লেখাটির যদি আপনাদের সামান্য উপকারেও আসে আমি নিজেকে ধন্য মনে করব । পরবর্তীতে আরও নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের সামনে ইনশাল্লাহ।
আল্লাহ হাফেজ
Translate
Assalamu Alaikum
I hope everyone is well in the infinite grace of Allah . I am also fine with your blessings. So today I have come to inform you about some of the qualities of Kalmi spinach among plants
Names:
In Hindi it is called karebu, in Tamil it is called kelangu, in culture it is called kalambi and in Bengali it is called kalmi shak.
Description of Kalmi Shaak:
Kalmi spinach is an annual herbaceous plant. Laying on the water goes far ahead. The inside is hollow. In between there is a gut. Shekhar emerges from each gut. Its leaves are 3 to 6 inches long. Its agar side is quite narrow. The inflorescence is 2 to 7 inches long. From one inflorescence to five flowers bloom. Its flower size is quite large. Its color is often purple or white. The testicles of the flower are round and have thin and short hairs. During the rainy season, the flowers begin to bloom and then the fruit can be seen. The flowers of this tree are also seen blooming in other seasons but it is very rare.
Where the pennywort grows:
Everywhere in our country and in different countries of Asia, grafted vegetables can be seen growing by themselves in ponds, ditches, ponds and fields. In our country, old ponds, canals and other types of water bodies are the ideal place to grow these grafted vegetables. At present in our country this grafted vegetable is cultivated. Because the demand is increasing day by day. Rich in nutrition
This grafted vegetable also works as a remedy for various diseases. So we should eat this grafted vegetable at least once a week which is rich in many nutrients.
The special qualities of Kalmi Shaak are highlighted below:
Many times different types of abscesses occur in the human body. To boil this boil, or to accumulate pus inside. But no boil is coming out. And which is causing unbearable pain. In this situation the pain doubles when the puja begins to sit. Then, if the tip and roots of the grafted vegetables are applied on the boil, pus and blood come out from the mouth very easily.
If a person consumes too much arsenic or opium poison and starts vomiting, then 35 to 70 ml of grapefruit juice can cause poisoning. In this way, there is no risk of death of the patient.
Outbreaks of smallpox occur almost every year in the country. In that case, if someone in the family gets this disease, to get rid of it, mix three teaspoons of juice in the stems and leaves of Kalmi spinach every morning and mix it with half a cup of hot cow's milk once a day. If you eat grafted vegetables before the onset of smallpox, you are more likely not to get smallpox.
The mother's body usually becomes weak due to prolonged illness or childbirth. Again many times nervous weakness occurs. In such a situation, drinking 20 ml of the juice of the stems and leaves of the vegetable along with a cup of cold milk and a teaspoon of candy powder once in the morning is beneficial for both nervous and general weakness. However, it should be eaten regularly for two weeks.
If you have a stomach ache, you have to face a lot of difficulties in this situation. This is due to the fact that the stomach is often a difficult disease like piles. In such a situation, after drying the juice of Kalmi spinach in the sun and playing with one teaspoon of its powder in cold water, the stomach is cleansed and the stool comes out.
Newborn babies often do not get breast milk. As a result, the baby's weight gradually decreases. In such a situation, if 3/4 teaspoon of grape leaf juice and stem juice is mixed well with a little ghee and fed for a few days in the morning and afternoon, mother's breast milk will definitely increase inshallah.
In case of delicate breast disease of mothers, the stem leaves of Kalmi spinach should be well warmed and applied a little. When Thunko is ripe, it should be washed with the juice of Kalmi leaves. This will reduce the swelling of the breast in four days and the hard feeling will soften and return to normal. Moreover, the sitting milk and liquid will come out.
In our country these grafted vegetables are cooked and eaten in different ways. Since this pen has special nutritional value, almost everyone likes this vegetable.
So my request
I am ending here like today. When I have time again, I will present to you the special qualities of a particular tree that I know of.
So my special request to everyone, since this vegetable is always available in our hands, so I hope that from now on everyone will start eating Kalmi vegetables regularly after being informed about the quality of this vegetable.
I would consider myself blessed if the writing is of any use to you. Inshallah I will come up with something new later.
Allah Hafez