আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন| আজকে আমি আপনাদের মাঝে খুব সাধারণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছে আপনাদের মাঝে| সাধারণ বলছি কারণ হচ্ছে ডাল রান্না করতে আমরা সবাই জানি কিন্তু যাদের বাসায় প্রতিদিন ডাল রান্না হয় যারা খেতে খেতে অভ্যস্ত হয়ে যায় একই রকম স্বাদ লাগে খাইতে তাদের জন্য আমার ডালটা আজকে একটু ভিন্ন রকম লাগবে কারণ পেঁয়াজের ডাল খেতে অনেক ভালো লাগে আর আমি আজকে যেভাবে রেসিপিটা দেখিয়েছি এই রেসিপিটা যদি ফলো করেন খুব অল্প সময় নিয়ে আপনি হাতের কাছে থাকা যে উপকরণগুলো আছে সেগুলোকে জাস্ট কাটাকাটি করে আপনি অনায়াসে ডাল হাতে মেখেও কিন্তু বসাইতে পারবেন |আমরা বাঙালি, আমরা ডাল আলু ভর্তা এগুলা খেতে অনেক বেশি ভালোবাসি| আমার কাছে সবথেকে প্রিয় খাবার সেটা হচ্ছে আলু ভর্তা, বেগুন ভাজা, সাথে ডিম ভাজা, সাথে পাতলা ডাল আমার এই খাবারগুলো হলে আমার আর অন্য কোন খাবার চাই না আর সাথে যদি আপনি চান গরম ভাতের সাথে ঘি| সেটা আসলে অন্য কোন খাবারের সাথে আপনি তুলনা করতে পারবেন না যত দামি রেস্টুরেন্টে যান আর যত দামি খাবার আপনি খান আমাদের দেশি ডাল আলু ভর্তা খাবারের কোন তুলনা হয় না এক কথায় অতুলনীয় এই খাবারে কখনো যেন অরুচি আসে না| আমি যতবারই অসুস্থ হয়েছি আমি দেখেছি আমি ঝাল করে আলু ভর্তা করে খেতাম সাথে ডাল খুব মজা লাগে খাইতে |বাঙালিয়ান আনা ধরে রাখতে বাঙালির এই খাবারগুলোর কোন তুলনা হয় না অন্য কোন খাবারের সাথে| মাছে ভাতে বাঙালি এক কথায় বলা যায়| কিন্তু আমি যত মানুষ দেখেছি আমার চেনাজানা তাদের দেখেছি ভর্তা বেশি পছন্দ| বিশেষ করে বিক্রমপুরের মানুষ অনেক বেশি ভর্তা পছন্দ করে আর ওরা অনেক ধরনের ভর্তা বানাতে জানে আর ওদের ভর্তা গুলো খাইতেও কিন্তু অনেক স্বাদ লাগে| তাই বাঙালিয়ানা ধরে রাখতে হলে তোমাকে ডাল আলু ভর্তা খেতেই হবে। কিছুদিন আগে ফেসবুকে অনেক ভাইরাল হয়েছিল কোন একটা সেলিব্রিটি। এই ডাল আলু ভর্তা কে সে একটু সম্ভবত তার নিজের অভিরুচি থেকে বলেছিল আমরা বাঙালি আমরা কেন শুধু ডাল আলু ভর্তা খাব| এটা যার যার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে তাকে অনেক ট্রল করা হয়েছে আমার কথা হচ্ছে কাউকে নিন্দে মন্দ করতে নেই| সে তার অভিমত জানিয়েছে আর আমার অভিমত হচ্ছে ডাল, আলু ভর্তা হচ্ছে একটা ইমোশন যেটা আমি কোনদিনই ছাড়তে পারবো না আমি আশা করব আমার আজকে ডালের রেসিপি টা আপনাদের কাছে ভালো লাগবে |
বন্ধুরা, আশা করব আপনাদের কাছে আমার আজকের সাধারণ রান্নাটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন আমার কমেন্ট বক্সে| আপনার আমার পাশে থাকলে আমি আপনাদের জন্য নিত্যনতুন কনটেন্ট নিয়ে হাজির হয়ে যাব প্রতিদিনের মতন| আপনার আমার পাশে থাকলে আমার সামনের পথচলা গুলো আরো সহজ হয়ে যাবে আপনাদের মাধ্যমে| তাই আমি চাইবো আপনারা আমার পাশে থাকবেন |আপনার আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য| আমার চ্যানেলটিতে কেউ নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন| স্বাস্থ্য মেনে চলবেন মাত্র শীত যাওয়া শুরু হয়েছে গরমের আগমন ঘটছে আভাস পাচ্ছি আমরা সময়টা অনেক বেশি শরীর খারাপ হয় মানুষের তাই স্বাস্থ্যবিধি মেনে চলবো নিজে ভালো থাকবো অন্যকে সাহায্য করবো | এই প্রত্যাশায় আজ আসি আবার দেখা হবে অন্য কোন কনটেন্টের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন |