আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন | গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম | ছোটবেলা থেকে গ্রামে বেড়ে ওঠা আমার | তাই গ্রাম আমার অনেক বেশি পছন্দ | গ্রামের মানুষ অনেক বেশি সহজ সরল হয় | গ্রামের মানুষের মধ্যে গ্রামের মানুষের মধ্যে প্যাচ খুঁজে পাইনি আমি | তাদের সরল মন সরল কথাবার্তা | ছোটবেলা থেকেই গ্রামের পরিবেশে বেড়ে ওঠে গ্রামের পরিবেশটাকে আমি মানিয়ে নিয়েছি | তাই তো শহরের এই যান্ত্রিক জীবনে থেকেও গ্রামের পরিবেশটা আমার কাছে সবসময় ভালো লাগে | তাইতো বারবার ছুটে যাই আমার গ্রামের বাড়িতে |গ্রামে পাওয়া যায় ফরমালিন ছাড়া তাজা শাকসবজি | যেগুলা দিয়ে খুব সহজেই আপনি সবজি রান্না করে এক বাঁচে ভরে খেতে পারবেন ভাত ছাড়া | সবজিগুলো শুধু পেয়াজ রসুন কাঁচা মরিচ লবণ দিয়ে ভাতে দিয়ে রান্না করে উপর দিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে দিলেই খুব সুস্বাদু লাগে | গ্রামে আসলে খাবারের চাহিদাও কেন জানি অনেক বেশি বেড়ে যায় আমার |
সবুজ অরণ্যে চোখ জুড়ায় প্রাণ খুলে হাসি তাই |জমি ভর্তি ধান সবুজ ঘাসের সাথে জমির ধান গুলো খেলা করছে বাতাসে | গ্রামের বাড়িটা গাছপালা দিয়ে ভরা | ঘুম থেকে উঠার পর যখন চোখ মেলে দেখি চারিদিকে সবুজ চোখে এত শান্তি লাগে মুখে বলে বোঝানো সম্ভব না |প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে প্রভৃতির কাছে যেতে হবে এজন্য গ্রামের বাড়ি বেস্ট | ছোট্ট একটা বাড়ি বাড়ির চারপাশে গাছ দিয়ে ভরা বড় একটা উঠান | উঠানের পাশে একটি পুকুর | উঠান ভর্তি ধান, হাঁস মুরগি সবকিছু মিলাইয়া চারিদিকটা এত বেশি ভালো লাগে বলে বোঝানোর মত না |গাছগুলোর মধ্যে সবসময় পাখিরা যেন গান গাইতে থাকে | অবসর সময় তাইতো গ্রাম থেকে ঘুরে আসলে প্রশান্তি পাওয়া যায় মন উৎফল্য হয়ে ওঠে | গ্রামের বাড়িতে আগে একটা প্রচলন ছিল বাসায় মেহমান আসলে পিঠে বানায় | এখনো আমাদের বাসায় এই প্রচলনটা রয়ে গেছে | এখনো আমার মা বাসায় মেহমান আসলে পিঠে তৈরি করে | পালের বড় মোরগটা জবাই করে | এই সুস্বাদু খাবার গুলা গ্রামে না গেলে অনেক বেশি মিস করতাম |
গ্রামের এই অপরূপ দৃশ্যগুলো নিজের ক্যামেরায় বন্দি করেছি আপনাদের মাঝে শেয়ার করব তাই | গ্রামের রাস্তার পাশ দিয়ে একদম তাজা তরকারি এখন মাত্র জমি থেকে তুলে এনেছে | রাস্তার পাশে বসে বিক্রি করছে সেই মুহূর্তেই আমি পথ দিয়ে যাচ্ছিলাম তখন আমি ফ্রেশ অনেক তাজা তরকারি কিনেছি | এত ভালো সবজিগুলা একদম তাজা প্রত্যেকটা সবজির থেকে সুন্দর একটা স্মেল আসতেছিল | প্রত্যেকটা তরকারির কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আছে | আর সামনের শীত আসতেছে আরও তাজা তরকারি পাওয়া যাবে বাজারে | গ্রামের হাট বাজার গুলা অনেক বেশি তাজা শাকসবজি পাওয়া যায় | এখানে যে সবজি গুলো দেখতে পাচ্ছেন এসব সবজিগুলো আমার অনেক বেশি পছন্দ | আমি আমার ক্যামেরা বন্দি করেছি আপনাদের মাঝে শেয়ার করলাম | আশা করি বন্ধুরা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতে আমাকে জানাতে ভুলবেন না | আজ এসে আবার দেখা হবে অন্য কোন কনটেন্টের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন | আপনারা আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য |