হ্যালো বন্ধুরা,
আশা করি সবাই ভাল আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো পাকা আমের আচার এর রেসিপি। এই রেসিপিটা আমি আমার মা এর কাছ থেকে শিখেছি। আম একটি জনপ্রিয় ফল। সবাই পছন্দ করে থাকে। আর আমরা আম অনেক ভাবে খেয়ে থাকি। আর আচার খেতে তো সবাই পছন্দ করে থাকে।আম আমার একটি পছন্দের ফল। এখন আমের মৌসুম চলছে। আম খেতে সবাই ভালবাসে। আর আমের আচার খেতে সবাই ভালোবাসে। বিশেষ করে মেয়েরা আচার খেতে ভালোবাসে। বাঙালিদের কাছে পাকা আমের আচার খুব সুস্বাদু একটি খাবার।আমি আচার খেতে খুব ভালবাসি।আম বা আমের আচার খেতে ভালোবাসে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। আচার আমরা খিচুড়ি, ডালভাত ইত্যাদির সাথে খেয়ে থাকি। আমার ছেলে আমের আচার খেতে পছন্দ করে থাকে। তাই আজ আচার বানিয়ে ফেললাম।
আম গুলো আমাদের বাড়ির গাছের আম।
পাকা আমের আচার খেতে ভীষণ মজা লাগে। বাঙালিরা এই আচার টি খেতে পছন্দ করে থাকে।আপনারা বাড়িতে আচার টি বানানোর চেষ্টা করতে পারেন। আর খেয়ে দেখতে পারেন যে কত মজা লাগে।
বন্ধুরা, তাহলে চলুন দেখে নিতে থাকি কিভাবে পাকা আমের আচার বানানো হলো।
উপকরন
★আম
★ চিনি
★ভাজা জিরা গুঁড়া
★ভাজা ধনে গুঁড়া
★তেজপাতা
★লবন
★শুকনা ভাজা মরিচ গুড়া
★সাদা, কালো এলাচ, দারুচিনি
★কালোজিরা
★গোমৌরী
পরিমান টা যে যতখানি আচার করবে তার উপর নির্ভর করবে।
প্রথমে আমি আম গুলোকে ভাল করে ধুয়ে নেব এবং খোসা গুলো ছিলে নিয়ে চকচক করে কেটে নেব।
আমি এখন একটি কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা কিছু মসলা দেব এবং এগুলো গরম হলে আমগুলো ঢেলে দেব।
এখন একটু লবণ দিয়ে দেবো।
মসলাগুলো একটু গরম করে নিয়ে একটু ভেঙ্গে নেব। তারপরে আমের মধ্যে ওগুলো দিয়ে দেব।
এবার আমি ভাজা শুকনা মরিচ গুঁড়া করে নেব এবং আমের মধ্যে দিয়ে দিব।
এখন আমি আম গুলো নাড়াচাড়া করবো এবং কিছুক্ষণ নাড়াচাড়া করতেই থাকবো।
আমি এখন আমের মধ্যে চিনি দিয়ে দেবো এবং নাড়াচাড়া করতে থাকবো।
এখন আমি ভাজা গুড়া মসলা গুলো দিয়ে দেব।
নাড়াচাড়া করতে করতে আচার টা এরকম হতে থাকবে।
খেয়াল রাখতে হবে নিচে যেন না লেগে যায়।
আচার গুলো এ রকম কালার হলে আর এ রকম গাড় হলে নামিয়ে ফেলবেন।
আচারগুলো ঠান্ডা হয়ে গেলে এই রকম হবে।
বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ব্লগটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ।