আসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন।
আজকে আমি আপনাদের সাথে কচুশাকের সাথে নারিকেল শুরমা মাছের রেসেপি শেয়ার করবো।
প্রয়োজনীয় উপকরণ:
১। কচুশাক
২। নারিকেল শুরমা মাছ
৩।পেঁয়াজ
৪। মরিচ বাটা
৫। রসুন বাটা
৬। আদা বাটা
৭।হলুদ
৮। লবণ
৯।গরম মশলা
১০। জিরা বাটা
১১। তেল পরিমান মতো
কায প্রনালী।
প্রথমে কচুশাক কুচি কুচি করে কেটে নিতে হবে।
তার পর সে গুলো পানিতে ধুয়ে পরিস্কার করে নিতে হবে ।
এখন প্যানে মাছগুলো ভালো ভাবে ভেজে নিতে হবে।
তারপর প্যানে তেল দিয়ে পেঁয়াজ ,মরিচ বাটা,রসুন বাটা,আদা বাটা, গরম মশলা বাটা,জিরা বাটা, হলুদ, লবণ, কসে নিতে হবে।
তারপর কচুশাক দিয়ে কিছুক্ষণ ভালো ভাবে নেড়ে নিতে হবে ।
পেরায় ২০/২৫মিনিট ধরে নেড়ে চেরে দিতে হবে এবং কিছুক্ষণ পর ।
মাছগুলো দিয়ে ভালো ভাবে ভেঙ্গে নিতে হবে।
তারপর আবারো বেশ কিছুক্ষণ ভালো ভাবে নেড়ে চেরে নিতে হবে।
বেস তৈরি হয়ে গেলো কচুশাকের সাথে নারিকেল শুরমা মাছের রেসেপি।