একদিন ক্লাসে শিক্ষক প্রশ্ন করলেন-
শিক্ষক : যারা নিজেকে বোকা ভাবো তারা উঠে দাঁড়াও!
কিন্তু কেউই উঠে দাঁড়াল না। কিছুক্ষণ পর মুখে একটা শয়তানি হাসি নিয়ে উঠে দাঁড়াল ক্লাসের সবচেয়ে পাজি ছাত্র বল্টু!
শিক্ষক : ও, তাহলে তুই নিজেকে বোকা ভাবিস?
বল্টু : স্যার, ঠিক তা নয়, আসলে আপনি একাই শুধু দাঁড়িয়ে আছেন, ব্যাপারটা কেমন দেখা যায় না?