এক বাংলাদেশি ঠিকাদার আমেরিকা গেল তার বন্ধুর বাড়ি। তার বন্ধু সেখানকার ঠিকাদার। বাংলাদেশি ঠিকাদার তার বন্ধুর অনেক সুন্দর বাড়িটি দেখে জিজ্ঞেস করলো-
বাংলাদেশি : বন্ধু এতো সুন্দর বাড়ি? কিভাবে সম্ভব?
আমেরিকান : ওই যে সামনে একটি ব্রিজ দেখছো?
বাংলাদেশি : হ্যাঁ।
আমেরিকান : ওইটার ১০% আমার পকেটে।
কিছুদিন পর আমেরিকান এলো বাংলাদেশির বাড়িতে। এসে তো পুরাই থ হয়ে গেলো। এ তো তার বাড়ির চেয়ে সুন্দর। তাই বন্ধুকে জিজ্ঞেস করলো-
আমেরিকান : এতো সুন্দর বাড়ি, কিভাবে?
বাংলাদেশি : ওইযে সামনে একটা ব্রিজ দেখছো?
আমেরিকান : কই না তো।