বিসমিল্লাহ্ শব্দের অর্থ আল্লাহর নামে। মুসলিম হিসেবে আমাদের উচিৎ প্রত্যেকটি কাজ বিসমিল্লাহ্ বলে শুরু করা। আর এই একটি মাত্র কাজের মাধ্যমে আপনি আপনার দৈনন্দিন যে কোন কাজ শুরু করতে পারলে আল্লাহর পক্ষ থেকে বরকত লাভ করবেন ইনশাআল্লাহ। আসুন জেনে নেই বিসমিল্লাহ্ বলে শুরু করলে ঠিক কি হয়।
source
- আপনি কোন কিছু খেতে বসেছেন বিসমিল্লাহ বলে শুরু করুন। শয়তান আপনার খাবারে ভাগ বসাতে পারবে না। যদি বিসমিল্লাহ্ না বলেন তাহলে আপনার খাবার শয়তানও খাবে।
- সন্ধা হলেই বিসমিল্লাহ বলে আপনার ঘরের দরজা বন্ধ করুন। ওই দরজা দিয়ে শয়তান প্রবেশ করতে পারবে না।
- কোন ঘরে প্রবেশ করার আগে বিসমিল্লাহ বলুন। তাহলে আপনার সাথে শয়তান প্রবেশ করতে পারবে না।
- বাচ্চাকে দুধ খাওয়ানোর আগে বলুন বিসমিল্লাহ্। আর বিসমিল্লাহ্ না বললে বাচ্চার সাথে ওই দুধ শয়তানও খাবে।
- বিসমিল্লাহ্ বলে ইন্টারনেটে প্রবেশ করুন। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না।
- ওযু করতে অবশ্যই বিসমিল্লাহ্ বলে শুরু করুন।
**এছাড়াও আরও অসংখ্য অগনিত বিষয় রয়েছে যা আপাতত মাথায় আসছে না। যা আসল আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আসুন আমরা এই ছোট্ট একটি আমলের মাধ্যমে আমাদের কাজকে বরকতময় করে তুলি।